Saturday, June 6, 2026
Home জাতীয় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য কী, জানালেন পরিকল্পনা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য কী, জানালেন পরিকল্পনা উপদেষ্টা

দেশের রাজনীতির মাঠে থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে নানা সন্দেহ ও প্রশ্নের মুখে বিষয়টি খোলাসা করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।তিনি জানান, অন্তর্বর্তী সরকার দুটি উদ্দেশ্য নিয়ে কাজ করছে।দুটি উদ্দেশ্য কী- সেটিও তুলে ধরেছেন উপদেষ্টা।

রোববার জাতীয় অর্থনেতিক পরিষদের (এনইসি) বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে পরিকল্পনা উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে অনেকে অনেক কথা বলেন। কিন্তু আমি মনে করি আমাদের উদ্দেশ্য দুটি। এক হলো- একটি সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে একটা ভালো নির্বাচন দেওয়া এবং দুই হলো- সুশাসন নিশ্চিত করতে কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার করা। আমরা সেগুলো করছি। তাহলে আমাদের কাছে কেন এত দাবি?

তিনি বলেন, বিভিন্ন গোষ্ঠী ও শত শত সংগঠন তাদের বঞ্চনা দূর করতে আমাদের কাছে আন্দোলন করছে। এত বছরের বঞ্চনা আমরা এই অল্প সময়ে কিভাবে দূর করব? এসব চাপের কারণে তো আমরা সংস্কার নিয়ে ভাবতে ও সুস্থভাবে চিন্তা করতে পারছি না। সবাইতো বলে গণতান্ত্রিক সরকার অনেক বেশি সংবেদনশীল। তাহলে সেই সরকার আসলে তখনতো দাবিগুলো পূরণ করতে পারে।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন বলেন, আগামী অর্থবছরে এডিপি যাতে শুরু থেকেই বাস্তবায়ন করা যায়, সেটি নিয়ে এনইসিতে আলোচনা হয়েছে। সেই প্রচেষ্টা থাকবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও তুরস্ক

বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা নিয়ে কাজ করার...

ডিজিটাল হচ্ছে ভ্যাট রিটার্ন, কমছে প্রশাসনিক জটিলতা ও ভোগান্তি

দেশের মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভ্যাট নিবন্ধিত (বিআইএনধারী) প্রতিষ্ঠানগুলোর জন্য...

বিদ্যুতের নতুন মূল্যেও বাজারে বড় প্রভাব পড়ার আশঙ্কা নেই

বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সমন্বয়ের ফলে বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হবে না বলে মনে করছে সরকার। তবে এ সুযোগে কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম...

রাজধানীর তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

কয়েক দিনের ভ্যাপসা গরম ও তাপপ্রবাহের পর রাজধানীবাসীর জন্য কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ ঢাকায় তাপমাত্রা সামান্য কমে গরমের তীব্রতা কিছুটা প্রশমিত...

Recent Comments