Friday, May 1, 2026
Home জাতীয় যুক্তরাজ্যের আরসিডিএস প্রতিনিধি দলের সেনা সদর পরিদর্শন

যুক্তরাজ্যের আরসিডিএস প্রতিনিধি দলের সেনা সদর পরিদর্শন

ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ডিফেন্স স্টাডিজ (আরসিডিএস) প্রতিনিধি দল ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি।

মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিষয়টি প্রকাশ করা হয়।

সাক্ষাতকালে দুপক্ষের মধ্যে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের সশস্ত্র বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এই সৌজন্য সাক্ষাৎ সামরিক কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, উক্ত প্রতিনিধি দলটি বাংলাদেশে তাদের কর্মসূচির অংশ হিসেবে সেনা সদর দপ্তর পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: গ্যাস, সড়ক ও বিমানবন্দরে উন্নয়নের প্রত্যাশা

প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার (২ মে) আধ্যাত্মিক নগরী সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক সিলেট সফর। প্রধানমন্ত্রীর...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সরকার কি বাতিল করবে?

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে অন্তর্বর্তী সরকার। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার...

আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন

মহান মে দিবস আজ। ঐতিহাসিক মহান মে দিবস ২০২৬, রাষ্ট্রীয়ভাবে পালন করছে বাংলাদেশ। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। মে দিবস...

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

ঢাকাসহ দেশের ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আজ শুক্রবার (১ মে) দুপুর...

Recent Comments