Friday, July 3, 2026
Home ব্যাংক-বীমা সাসটেইনিবিলিটি রিপোর্ট প্রকাশ করলো মেটলাইফ

সাসটেইনিবিলিটি রিপোর্ট প্রকাশ করলো মেটলাইফ

সম্প্রতি ‘সাসটেইনিবিলিটি রিপোর্ট ২০২২’ প্রকাশ করেছে মেটলাইফ। রিপোর্টটিতে উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিষ্ঠানটি কীভাবে সমৃদ্ধশালী ভবিষ্যৎ নির্মাণে অবদান রেখে চলেছে এবং গ্রাহক, কর্মী, সমাজ ও অংশীদারদের সক্ষমতা তৈরির লক্ষ্যে কাজ করছে সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে।

প্রতিবেদনে বিশ্বজুড়ে নেওয়া নানা দৃষ্টান্তমূলক সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশে নানা উন্নয়নমূলক কার্যক্রমের বিবৃতি তুলে ধরা হয়েছে।

মেটলাইফের কার্যক্রমের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে টেকসই উন্নয়ন, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস – এসডিজি) অনুসরণে নির্ধারিত। টেকসই উন্নয়নের মাধ্যমে মেটলাইফ সারা বিশ্বে ইতিবাচক প্রভাব তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ বিষয়ে মেটলাইফের প্রেসিডেন্ট ও সিইও মিশেল খালাফ বলেন, “সুরক্ষিত পরিবার, ব্যবসা ও সমাজ গড়ে তুলতে আমাদের প্রতিশ্রুতিই উদ্দেশ্যের প্রতিফলন – আরো বেশি আত্মবিশ্বাসী ভবিষ্যৎ নির্মাণে সবসময় আপনার পাশে – আর এই বিষয়টিই আমাদের ব্যাপক ভাবে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করেছে।”

তিনি আরও বলেন, “আমাদের সহকর্মীদের প্রতি প্রতিশ্রুতির পাশাপাশি পণ্য, সেবা ও বিনিয়োগের ক্ষেত্রে সক্ষমতা অর্জনের মধ্য দিয়ে দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে মেটলাইফ প্রতিশ্রুতি পূরণ করে যাচ্ছে।”

ক্রমপরিবর্তনশীল বিশ্বের চাহিদা পূরণ করা এবং ২০৩০ ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন (ডিইআই) প্রতিশ্রুতি ও পরিবেশের প্রতি প্রতিশ্রুতি পূরণে সামনের দিকে এগিয়ে যাওয়াই মেটলাইফের লক্ষ্য। এসব লক্ষ্য পূরণে মেটলাইফের অগ্রগতি ও ইতিবাচক প্রভাব তৈরিতে প্রতিষ্ঠানটির প্রচেষ্টার চিত্র এবারের বাৎসরিক প্রতিবেদনে উঠে এসেছে

• ২০২২ সালে মেটলাইফ ফাউন্ডেশনের আর্থিক অন্তর্ভুক্তি, আর্থিক সক্ষমতা ও ‘রেজিলিয়েন্ট কমিউনিটিস পোর্টফোলিও’র মাধ্যমে ৩৭.৯ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়া হয়েছে

• ২০১৯ সাল থেকে ৪৯ শতাংশ গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমিয়ে আনার মধ্যদিয়ে সমৃদ্ধ ও সবুজ পরিবেশ তৈরিতে ভূমিকা রাখা হচ্ছে। ২০২০ সাল থেকে ৮ লাখেরও বেশি বৃক্ষরোপণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র-ভিত্তিক প্রথম বিমা প্রতিষ্ঠান হিসেবে ২০১৬ সাল থেকে কার্বন নিরপেক্ষতা বজায় রাখছে মেটলাইফ

• ২০২২ এর বছর শেষের হিসাব অনুযায়ী, ৭৭ বিলিয়ন মার্কিন ডলারের দায়িত্বশীল বিনিয়োগ নিশ্চিত করেছে মেটলাইফ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট

• ২০২২ সালে ডিইআই (ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন) খাতে ৮৮৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে, যা ২০৩০ সালের মধ্যে প্রতিশ্রুত ১ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছে গেছে।

• গ্রাহকদের মানসিক, শারীরিক, আর্থিক ও সামাজিক সুস্বাস্থ্য নিশ্চিত করতে ২০২২ সালে এশিয়া জুড়ে ৩৬০ হেলথ অ্যাপের সেবার সম্প্রসারণ করা হয়েছে

• সহকর্মীদের অভিজ্ঞতা ও মতামতের ওপর ভিত্তি করে আটটি বাজারে সেরা কর্মস্থলের স্বীকৃতি অর্জন করেছে মেটলাইফ

• ২০২২ সালে ১ লাখ ৯ হাজার ঘণ্টারও বেশি স্বেচ্ছা সেবাদান (ভলানটিয়ার আওয়ার্স) করেছে মেটলাইফ, ২০৩০ সালের মধ্যে যা ৮ লাখে উন্নীত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ

‘সাসটেইনিবিলিটি রিপোর্ট ২০২২’ টি পড়তে এবং মেটলাইফের টেকসই উন্নয়ন প্রতিশ্রুতি ও অগ্রগতি সম্পর্কে জানতে ভিজিট করুন www.metlife.com/sustainability/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments