Friday, July 3, 2026
Home পুঁজিবাজার ডিএসই’র অ্যাপ ব্যবহারে দিতে হবে মাসিক ফি

ডিএসই’র অ্যাপ ব্যবহারে দিতে হবে মাসিক ফি

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল অ্যাপ ব্যবহার করতে এখন থেকে ফি দিতে হবে। ব্যবহারকারীদের থেকে মাসে ১২৫ টাকা করে চার্জ নেবে ডিএসই। সম্প্রতি এক বৈঠকে ডিএসইর পরিচালনা পর্ষদ খরচ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার স্টক ব্রোকারদের কাছে পাঠানো ডিএসইর চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ডিএসই মোবাইল অ্যাপের নতুন ব্যবহারকারীকে চলতি জুলাই মাস থেকে ১২৫ টাকা মাসিক চার্জ দিতে হবে। তবে যারা আগে থেকেই অ্যাপটি ব্যবহার করছেন তাদেরকে আগামী ডিসেম্বর পর্যন্ত এই ফি দিতে হবে না।

অ্যাপটি ব্যবহার করতে ব্রোকারেজ হাউসগুলোকে ডিএসই থেকে সংযোগ নিতে হবে। এরপর ওই হাউসের অধীনে নিবন্ধন করে ব্যবহারকারীরা অ্যাপটি চালাতে পারবেন।

২০১৬ সালে ডিএসই অ্যাপটি চালু করে। এতদিন কোনো খরচ ছাড়াই এর পরিষেবা নেওয়া গেছে। তবে প্রত্যেক ব্যবহারকারীর জন্য অ্যাপ ভেন্ডরকে মাসে এক ডলার করে দিতে হতো। সম্প্রতি এক বৈঠকে ডিএসইর পরিচালনা পর্ষদ খরচ কমাতে এখন থেকে অ্যাপ ব্যবহারকারীদের কাছ থেকে চার্জ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

দেশের অনেক ব্রোকারেজ ফার্মের নিজস্ব ট্রেডিং অ্যাপ রয়েছে। এছাড়া কিছু ফার্ম যৌথভাবে লেনদেনের অ্যাপ তৈরি করেছে। এসব অ্যাপ ব্যবহারের জন্য কোনো চার্জ দিতে হবে না।

প্রসঙ্গত, দেশের প্রধান শেয়ারবাজার দীর্ঘ দিন ধরে আইটি সমস্যায় ভুগছে। ২০২২ সালে ডিএসই বেশ কিছু প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হয়েছিল। সে সময় কয়েক ঘণ্টার জন্য লেনদেন বন্ধ রাখতে হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments