Tuesday, July 21, 2026
Home পুঁজিবাজার টেকনো ড্রাগসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

টেকনো ড্রাগসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, কোম্পানিটির আয় ও নগদ প্রবাহে বড় ধরনের পতন ঘটেছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদনটি অনুমোদনের পর প্রকাশ করা হয় বলে জানিয়েছে কোম্পানি সূত্র।

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে মাত্র ৩৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪২ পয়সা। অর্থাৎ EPS কমেছে প্রায় ২১ শতাংশ।

তিন প্রান্তিক মিলিয়ে শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১ টাকা ৪১ পয়সা, যেখানে গত বছর একই সময় তা ছিল ২ টাকা ৫৮ পয়সা। অর্থাৎ বছরে বছর EPS কমেছে প্রায় ১ টাকা ১৭ পয়সা।

আরও উদ্বেগজনক বিষয় হলো, কোম্পানির ক্যাশফ্লো বা নগদ প্রবাহেও বড় ধস দেখা গেছে। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে শেয়ারপ্রতি ক্যাশফ্লো দাঁড়িয়েছে মাত্র ১৫ পয়সা, যা গত বছর ছিল ২ টাকা ৯৪ পয়সা।

তবে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) ৩১ মার্চ, ২০২৫ অনুযায়ী দাঁড়িয়েছে ২৬ টাকা ৫৫ পয়সা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারাদেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং...

সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে সৌজন্য সাক্ষাৎ করেছেন।...

উন্নত চিকিৎসা লাগলে সরকার পিছিয়ে থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে এখনো চিকিৎসাধীন আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সরকার কোনো ধরনের কার্পণ্য...

২০২৭ সালের সরকারি দুই হজ প্যাকেজ ঘোষণা

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি পৃথক হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার।মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ...

Recent Comments