Friday, July 3, 2026
Home জাতীয় মেঘনা নদী থেকে পদ্মা ব্রিজ পর্যন্ত এলাকা রাজউকের আওতায় আসবে

মেঘনা নদী থেকে পদ্মা ব্রিজ পর্যন্ত এলাকা রাজউকের আওতায় আসবে

ঢাকার পূর্বে মেঘনা নদী এবং দক্ষিণ-পশ্চিমে পদ্মা ব্রিজ পর্যন্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অধিক্ষেত্র হিসেবে সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। সরকারের অনুশাসন পেলে রাজউক এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে বলে জানান তিনি।

মঙ্গলবার (২০ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য এনামুল হকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

শরীফ আহমেদ বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অধিক্ষেত্রের আটটি অঞ্চলের এক হাজার ৫২৮ বর্গ কিলোমিটার এলাকায় ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ ও গাজীপুর এলাকা অবস্থিত। সাভার উপজেলার পুরোটাই রাজউকের আওতাধীন।

তিনি বলেন, রাজউকের আওতাধীন গাজীপুর সিটি করপোরেশভুক্ত এলাকা বর্তমানে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকা হিসাবে বিবেচিত। তাই ওই এলাকা বাদ রাজউক অধিক্ষেত্র পুনঃনির্ধারণ করার পরিকল্পনা রয়েছে।

সরকার দলীয় সংসদ সদস্য শাহে আলমের প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, ঢাকার মোহাম্মদপুরে বসবাসরত অবাঙালিদের পুনর্বাসনের জন্য ঢাকার কেরানীগঞ্জে ৫ হাজার ৬০০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব শহরে দরিদ্র কমিউনিটির ছিন্নমূল জনগণকে টেকসই উন্নয়নের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments