Tuesday, May 19, 2026
Home জাতীয় বুধবার ঈদে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু

বুধবার ঈদে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু

ঈদুল আজহা শেষে ট্রেনের ফিরতি টিকেট বিক্রি শুরু হবে বুধবার থেকে। আন্তঃনগর ট্রেনের সব টিকেট এবার অনলাইনে বিক্রি করা হবে।ছয়দিন ব্যাপী এই টিকেট বিক্রি কার্যক্রম বুধবার সকাল ৮টা থেকে রেলওয়ের ই-টিকেটিং ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে শুরু হবে।

এবার অঞ্চলভেদে দুই শিফটে টিকেট বিক্রি করা হচ্ছে। টিকেট বিক্রির সময় সার্ভারের ওপর চাপ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ফিরতি টিকেটের মধ্যে ২ জুলাইয়ের টিকিট ২২ জুন, ৩ জুলাইয়ের টিকেট ২৩ জুন, ৪ জুলাইয়ের টিকেট ২৪ জুন, ৫ জুলাইয়ের টিকেট ২৫ জুন, ৬ জুলাইয়ের টিকেট ২৬ জুন বিক্রি করা হবে।

এছাড়া ১ জুলাইয়ের টিকেট ২১ জুন বিক্রি করা হবে।

সকাল ৮টায় বিক্রি শুরু হবে পশ্চিমাঞ্চলের টিকেট এবং দুপুর ১২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের টিকেট। এবার ঈদে আন্তঃনগর ট্রেনে মোট আসন সংখ্যা হবে ২৯ হাজার।

ঈদ স্পেশাল ট্রেনের টিকেটও এবার অনলাইনে দেওয়া হবে। একজন যাত্রী ঈদের আগে একবার এবং ঈদের পরে একবার করে টিকেট নিতে পারবেন। একজন যাত্রী একটি আইডি দিয়ে ৪টি টিকেট নিতে পারবেন, সেক্ষেত্রে যাত্রীর সঙ্গে থাকা বাকি ৩ সহযাত্রীর বিবরণ টিকেটে উল্লেখ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে, নামও পরিবর্তন হতে পারে

দেশের আলোচিত আইনশৃঙ্খলা বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)কে ঘিরে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বাহিনীটির কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নতুন আইন...

তথ্যমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির...

সরকারি কর্মীদের জন্য নতুন আইন হচ্ছে

সরকারি কর্মচারীদের জন্য সরকারি চাকরি আইন থাকলেও নতুন করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস’ নামে আরেকটি আইন করতে যাচ্ছে সরকার। নতুন আইনটি শুধু বিসিএস কর্মকর্তা, না...

তিন ধরনের নতুন নোট ছাড়লো কেন্দ্রীয় ব্যাংক

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ মে) থেকে এসব...

Recent Comments