Tuesday, May 19, 2026
Home কর্পোরেট পর্দা উঠলো এইট বল চ্যাম্পিয়নশিপের

পর্দা উঠলো এইট বল চ্যাম্পিয়নশিপের

দেশের শীর্ষস্থানীয় একটি বিজ্ঞাপনী সংস্থার আয়োজনে দেশের প্রথম থার্ড আই সলিউশন্স লিমিটেড কর্পোরেট এইট বল চ্যাম্পিয়নশিপের পর্দা উঠলো। শুক্রবার (১৬ জুন) ঢাকাস্থ গুলশান শ্যুটিং ক্লাবে সকাল ৯ টায় এটি উদ্বোধন করা হয়।

কর্পোরেট এইট বল চ্যাম্পিয়নশিপের লক্ষ্য হলো প্রতিযোগিতামূলক এবং রোমাঞ্চকর পরিবেশে ছোটো-বড় কর্পোরেট হাউজে কর্মরত ব্যক্তিদের পুল খেলার দক্ষতা প্রদর্শনী, ও সাথে তাদের নিজেদের মাঝে নেটওয়ার্কিং ও যোগাযোগের একটি প্লাটফর্ম তৈরি করা। দেশে প্রথমবার আয়োজিত হওয়া এই চ্যাম্পিয়নশিপ কর্পোরেট স্পোর্টিং ইভেন্টকে নতুনভাবে সঙ্গায়িত করবে, এবং অংশগ্রহণকারীদের মধ্যে বন্ধুত্ব ও ক্রীড়া প্রবণতা বৃদ্ধি করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আর হোসাইন, ইন্ডিগো-র স্বত্বাধিকারী ও বিবিএস ক্যাবলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বদরুল হাসান এবং কর্পোরেট এক্সিকিউটিভ ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট শেখ আমিনুর রহমান চঞ্চল উপস্থিত ছিলেন।

থার্ড আই সলিউশন্স লিমিটেড উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মিডিয়া হাউজের প্রতিনিধি, কর্পোরেট প্রোফেশনাল এবং পুল খেলায় উৎসাহীদের ধন্যবাদ জানায়। উত্তেজনাপূর্ণ খেলার মধ্য দিয়ে নেটওয়ার্কিং-এর ক্ষেত্র তৈরি করে এই চ্যাম্পিয়নশিপটি একটি স্মারক হয়ে থাকবে বলে আশা করা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে, নামও পরিবর্তন হতে পারে

দেশের আলোচিত আইনশৃঙ্খলা বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)কে ঘিরে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বাহিনীটির কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নতুন আইন...

তথ্যমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির...

সরকারি কর্মীদের জন্য নতুন আইন হচ্ছে

সরকারি কর্মচারীদের জন্য সরকারি চাকরি আইন থাকলেও নতুন করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস’ নামে আরেকটি আইন করতে যাচ্ছে সরকার। নতুন আইনটি শুধু বিসিএস কর্মকর্তা, না...

তিন ধরনের নতুন নোট ছাড়লো কেন্দ্রীয় ব্যাংক

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ মে) থেকে এসব...

Recent Comments