Sunday, April 19, 2026
Home অর্থ-বানিজ্য ব্রডব্যান্ড ইন্টারনেটে ৫০০ টাকায় ন্যূনতম ১০ এমবিপিএস গতি পাবেন গ্রাহকরা

ব্রডব্যান্ড ইন্টারনেটে ৫০০ টাকায় ন্যূনতম ১০ এমবিপিএস গতি পাবেন গ্রাহকরা

ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য বড় ধরনের সুখবর দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। এখন থেকে মাত্র ৫০০ টাকায় পাওয়া যাবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা।  

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি অডিটোরিয়ামে আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এই ঘোষণা দেন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক। অনুষ্ঠানটির আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)।

ইমদাদুল হক বলেন, ‘আজ থেকেই গ্রাহকরা আগের ৫ এমবিপিএসের পরিবর্তে ১০ এমবিপিএস গতি উপভোগ করবেন, মাসিক মাত্র ৫০০ টাকায়।’

তিনি আরও বলেন, বর্তমান যুগে ইন্টারনেট মানুষের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এমন বাস্তবতায় দেশের ডিজিটাল অগ্রগতিকে এগিয়ে নিতে ব্রডব্যান্ড সংযোগের সর্বনিম্ন গতি হওয়া উচিত ২০ এমবিপিএস।

তবে সেটি বাস্তবায়নের জন্য প্রয়োজন সরকারের কিছু নীতিগত সহায়তা। সেক্ষেত্রে যেসব আইএসপি উন্নত প্রযুক্তি ও অবকাঠামো ব্যবহার করছে, তাদের লাইসেন্স আপগ্রেডেশনের প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন হওয়া দরকার বলে মত দেন তিনি।

ইমদাদুল হক আশ্বস্ত করে বলেন, ‘যদি সরকার নীতিগত কিছু সহায়তা দেয়, তাহলে খুব শিগগিরই ৫০০ টাকাতেই ২০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা প্রদান সম্ভব হবে।’

আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান এমদাদ উল বারী।

বক্তারা জানান, সারাদেশে সুলভ মূল্যে উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করা হলে ডিজিটাল বাংলাদেশের ভিত্তি আরও মজবুত হবে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার পথও প্রশস্ত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবি ব্যাংক–ইউনাইটেড হেলথকেয়ারের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক পিএলসি তার মূল্যবান গ্রাহক ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানান...

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং কার্যকর রিটেইল কৌশলের স্বীকৃতি হিসেবে ব্র্যান্ড ফোরাম আয়োজিত ৩য় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এ তরুণদের জন্য ডিজাইন করা...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় আসরে ৬৪টি উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা

রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসর, যেখানে দেশের খুচরা খাতে উদ্ভাবনী অবদান রাখা ৬৪টি উদ্যোগকে সম্মাননা...

Recent Comments