Friday, June 5, 2026
Home অর্থ-বানিজ্য জমির দলিল হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে আপনার করণীয় কী?

জমির দলিল হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে আপনার করণীয় কী?

জমির দলিল হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়ে যাওয়ার ঘটনা আগেও ছিল, এখনও মাঝেমধ্যে এমন সমস্যা দেখা দেয়। এ ধরনের পরিস্থিতিতে কী করণীয়, তা নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন অ্যাডভোকেট লিমা আঞ্জুমান।

বর্তমানে এমন ঝামেলার সুযোগ কমেছে জানিয়ে তিনি বলেন, “এখন ছবিসহ দলিল রেজিস্ট্রেশন হয়, ফিঙ্গারপ্রিন্টসহ নানা ধরনের যাচাই-বাছাই থাকে। ফলে প্রতারণার সুযোগ অনেক কমে গেছে। তবুও যদি দলিল হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে প্রথমে সংশ্লিষ্ট থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। জিডিতে দলিলের নম্বর উল্লেখ করতে হবে।”

এরপর করণীয় সম্পর্কে তিনি বলেন, “জিডি করার পর সাব-রেজিস্ট্রার অফিসে দরখাস্ত করতে হবে নকল কপির জন্য। দলিল যদি সাম্প্রতিক হয়, তাহলে সাধারণত ১০ থেকে ১৫ দিনের মধ্যে নকল কপি পাওয়া যায়। তবে পুরনো দলিল হলে দেড় থেকে দুই মাস সময় লাগে। নতুন দলিলে খরচ কম হলেও পুরনো দলিলের ক্ষেত্রে খরচ কিছুটা বেশি হয়।”
তিনি আরও বলেন, “আগে দেখা যেত, কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে তার সন্তানদের মধ্যে কেউ কেউ লোভ করে দলিল গায়েব করার চেষ্টা করত। এখন ছবিসহ দলিল, আঙুলের ছাপসহ নানা নিরাপত্তা ব্যবস্থা থাকায় এমন ঘটনা কমেছে।”

সুতরাং, জমির দলিল হারিয়ে গেলে দুশ্চিন্তা না করে সঠিক পদ্ধতিতে আইনগতভাবে পদক্ষেপ গ্রহণ করলেই সমস্যার সমাধান সম্ভব।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এক কোম্পানিই নিতে পারবে ২০০ কোটি টাকা ঋণ

দেশের বন্ধ ও আংশিকভাবে চালু থাকা বৃহৎ শিল্প এবং সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে পুনরায় পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরিয়ে আনতে ২০ হাজার কোটি টাকার একটি বিশেষ...

ব্যবসায়ীদের এখনো আস্থা ফেরেনি: সংবাদ সম্মেলনে সিপিডি

রাজনৈতিক অনিশ্চয়তা অনেকটাই দূর হলেও দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আস্থা এখনও পুরোপুরি ফিরে আসেনি বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।...

দুদক পুনর্গঠন প্রক্রিয়া শুরু

দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠন ও নতুন কমিশন গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। একইসঙ্গে কমিশনের ক্ষমতা, কাঠামো ও কার্যপরিধি ঢেলে সাজাতে একটি নতুন আইনের...

রোববার তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সফরে আগামী রোববার মস্কো যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের...

Recent Comments