Friday, June 5, 2026
Home অর্থ-বানিজ্য সবজি-পেঁয়াজের বাজার চড়া, কমেছে মুরগির দাম

সবজি-পেঁয়াজের বাজার চড়া, কমেছে মুরগির দাম

ঈদের পরপরই রাজধানীর কাঁচাবাজারে নিত্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বমুখী। সবজির পাশাপাশি এবার মাছ এবং পেঁয়াজের বাজারেও বেড়েছে অস্থিরতা। তবে কিছুটা স্বস্তি মিলেছে মুরগি ও লেবুর দামে।

কারওয়ান বাজার, হাতিরপুলসহ শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে ৫-১০ টাকা করে। করলা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭০ টাকায়, বেগুন ৫০-৬০ টাকা, বরবটি ৮০ টাকা ও লতি ৬০ টাকা। ঢ্যাঁড়শ, টমেটো, পেঁপে ও পটোলের দামও রয়েছে চড়া। কাঁচা মরিচ কেজিতে ৮০ টাকা ছাড়িয়েছে, যা বৃষ্টির কারণে সরবরাহে ঘাটতির ফল বলে জানায় বিক্রেতারা।

পেঁয়াজের বাজারেও দেখা দিয়েছে হঠাৎ উত্তেজনা। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা কেজি দরে, যেখানে এক সপ্তাহ আগেও তা ছিল ৪০-৪৫ টাকা। আড়তদাররা বলছেন, কৃষকদের মজুত করার প্রবণতায় বাজারে সরবরাহ কমে যাওয়ায় এ দাম বৃদ্ধি।

চালের বাজারেও স্থিরতা ফেরেনি। মিনিকেট, নাজিরশাইল ও আটাইশ চাল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৯০ টাকার মধ্যে, যা সাধারণ ক্রেতার নাগালের বাইরে চলে যাচ্ছে। ভোজ্যতেলের দামও বেশ চড়া, বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। তবে কিছুটা স্বস্তির খবর মুরগির বাজারে। ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। সোনালি মুরগি ২৫০-২৭০ টাকায় ও দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬৫০-৬৮০ টাকায়। এছাড়া লেবুর দামও কমতে শুরু করেছে; প্রতিপিস লেবু মিলছে মাত্র ১-৪ টাকায়।

মাছের বাজারেও দেখা দিয়েছে চড়া দাম। রুই, কাতল, শিং, মাগুর, বোয়ালসহ বেশিরভাগ মাছের দাম কেজিতে বেড়েছে ২০-৫০ টাকা করে। ইলিশের দাম সবচেয়ে বেশি—এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ টাকা, আর ৫০০-৬০০ গ্রাম ইলিশের জন্য গুনতে হচ্ছে ১৫০০ টাকা পর্যন্ত। ক্রেতারা বলছেন, বাজারে মনিটরিং বাড়াতে হবে। না হলে রোজকার বাজার করা আরও কঠিন হয়ে উঠবে সাধারণ মানুষের জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে একাধিক গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

Recent Comments