Sunday, April 19, 2026
Home অর্থ-বানিজ্য আমাকে ডেসটিনির এমডি করলে পরের মাস থেকেই টাকা পাবেন ক্ষতিগ্রস্তরা: রফিকুল আমীন

আমাকে ডেসটিনির এমডি করলে পরের মাস থেকেই টাকা পাবেন ক্ষতিগ্রস্তরা: রফিকুল আমীন

ডেসটিনি ২০০০ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন দাবি করেছেন, যদি তাকে আবার প্রতিষ্ঠানটির এমডি পদে নিয়োগ দেওয়া হয় এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ দেওয়া হয়, তাহলে তিনি এক মাসের মধ্যে ডেসটিনির ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু করবেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে তার নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। রফিকুল আমীন বলেন, “ডেসটিনির যে পাওনা আছে, তা পরিশোধ করতে হলে আমাকে আগের বোর্ডে ফিরিয়ে আনতে হবে। আমাকে এমডি করতে হবে। আমি ওয়াদা করছি, এমডি পদে নিয়োগ ও ব্যাংক অ্যাকাউন্ট খোলার এক মাসের মধ্যে টাকা ফেরত দেওয়া শুরু করব।”

তবে তিনি কীভাবে এই বিপুল পরিমাণ অর্থ ফেরত দেবেন, তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেননি। বরং তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে যারা পরিচালনা পরিষদে আছেন, তারা তাকে বোর্ডে ফিরতে দিচ্ছেন না। “ষড়যন্ত্র করে আমাকে বাইরে রাখা হয়েছে। বিদেশে পলাতক তিন পরিচালক এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। তারা সব টাকা নিয়ে দেশ ছেড়েছেন,” বলেন তিনি।

উল্লেখ্য, ২০০১ সালে যাত্রা শুরু করা ডেসটিনি ২০০০ লিমিটেড এক দশক সাফল্যের সঙ্গে ব্যবসা করলেও ২০১২ সালে অর্থ আত্মসাতের অভিযোগে কোম্পানির বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। মামলায় মোট ৪,১১৯ কোটি টাকার আত্মসাত ও পাচারের অভিযোগ আনা হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর রফিকুল আমীন দোষী সাব্যস্ত হয়ে কারাভোগ করেন।

২০২২ সালের ১ সেপ্টেম্বর হাইকোর্ট ডেসটিনির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে নতুন বোর্ড গঠন করে, যেখানে বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আইনজীবী প্রশান্ত ভূষণ বড়ুয়া।রফিকুল আমীনের এমন মন্তব্য নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। প্রশ্ন উঠেছে—একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি কীভাবে আবার বোর্ডে ফিরতে চান, এবং তার প্রতিশ্রুতি কতটা বাস্তবায়নযোগ্য?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবি ব্যাংক–ইউনাইটেড হেলথকেয়ারের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক পিএলসি তার মূল্যবান গ্রাহক ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানান...

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং কার্যকর রিটেইল কৌশলের স্বীকৃতি হিসেবে ব্র্যান্ড ফোরাম আয়োজিত ৩য় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এ তরুণদের জন্য ডিজাইন করা...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় আসরে ৬৪টি উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা

রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসর, যেখানে দেশের খুচরা খাতে উদ্ভাবনী অবদান রাখা ৬৪টি উদ্যোগকে সম্মাননা...

Recent Comments