Monday, May 18, 2026
Home ধর্ম ও জীবন যেসব শর্ত পূরণ হলে সহিহ হবে জুমআর নামাজ

যেসব শর্ত পূরণ হলে সহিহ হবে জুমআর নামাজ

জুমার নামাজ পড়া মুসলিম উম্মাহর জন্য মহান আল্লাহ তাআলার হুকুম। অন্যান্য দিনের তুলনায় এ দিনের মর্যাদা বেশি। নিজেদের ইচ্ছা অনুযায়ী যেমন এ নামাজ পড়া যাবে না, আবার কেউ পড়লেও তা আদায় হবে না। জুমার নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য রয়েছে কিছু গুরুত্বপূর্ণ শর্ত। সে শর্তগুলো কী?

জুমা বিশুদ্ধ হওয়ার শর্ত

জুমার নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে- জুমা পড়ার অনুমতি থাকা। যাতে সব মুসলমান বিনা বাঁধায় স্বাধীনভাবে একত্রিত হয়ে নামাজ আদায় করতে পারে। এ ছাড়া যেসব শর্ত না থাকলে জুমার পড়া বিশুদ্ধ হবে না। তাহলো-

১. সময় নির্ধারিত হওয়া

জুমা পড়ার জন্য নির্ধারিত ওয়াক্ত বা সময় জরুরি। এ নামাজ জোহরের ওয়াক্তে পড়তে হয়। সুতরাং কেউ চাইলে জোহরের ওয়াক্তের আগে কিংবা পরে এ নামাজ পড়লে তা আদায় হবে না। তাছাড়া জুমার নামাজ কাজা পড়ার যেমন নিয়ম নেই তেমনি জোহরের ওয়াক্তের আগে/পরে পড়ারও কোনো নিয়ম নেই। জুমা বিশুদ্ধ হওয়ার জন্য জোহরের ওয়াক্তেই আদায় করতে হবে। একান্ত যদি কেউ জুমার নামাজ পড়তে না পারে তবে তাকে জোহর নামাজ আদায় করতে হবে।

২. জুমার আগে খুতবা পড়া

জুমার জন্য অন্যতম শর্ত হচ্ছে নামাজের আগে দুটি খুতবা দেওয়া। খুতবা ছাড়া নামাজ পড়লে বা নামাজের পর খুতবা পড়লে জুমার নামাজ আদায় হবে না। সুতরাং জুমার ২ রাকাত ফরজ নামাজ পড়ার আগে মুয়াজ্জিনের আজানের পর ইমাম দুইটি খুতবা দেবেন। এ খুতবা জুমার নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য অন্যতম শর্ত।

৩. জামাত হওয়া

জামাত ছাড়া জুমার নামাজ আদায় করা যায় না। জুমার নামাজের জন্য শর্তসমূহের মধ্যে অন্যতম একটি হলো- জামাতের সঙ্গে জুমার নামাজ আদায় করা। জুমার জামাত হওয়ার জন্য খুতবা-এর শুরু থেকে ইমাম-মুয়াজ্জিন ছাড়া কমপক্ষে ৩ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ জামাত শেষ হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে হবে।

সুতরাং মুসলিম উম্মাহর উচিত, জুমার নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য যথাযথ সময়, ২টি খুতবা ও যথাযথ উপস্থিতিসহ খুতবা ও জামাত অনুষ্ঠিত করা। আর তাতেই বিশুদ্ধ হবে জুমার নামাজ।

আল্লাহ তাআলা মুসলিম ‍উম্মাহকে বিশুদ্ধভাবে জুমার নামাজ আদায় করতে যথাযথ শর্তগুলো পূরণ করার তাওফিক দান করুন। জুমার নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর হুকুম পালন করার তাওফিক দান করুন। আমিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক, তবে ২৫-২৬ মে খোলা থাকছে যেসব এলাকায়

ঈদুল আজহা উপলক্ষে লেনদেন সহজ করতে ২৩ ও ২৪ মে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে জানিয়েছে, ঈদুল...

ডিএসই ও ব্র্যাক ইপিএলের মধ্যে সাজিদা অরেঞ্জ জিরো কুপন বন্ড সাবস্ক্রিপশন চুক্তি

বাংলাদেশে প্রথম অরেঞ্জ বন্ড “সাজিদা অরেঞ্জ জিরো কুপন বন্ড”-এর ইলেকট্রনিক সাবস্ক্রিপশন পরিচালনায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর...

সিঙ্গার নিয়ে এলো “সবার জন্য বিশ্বকাপ” অফার

বাংলাদেশের প্রতিটি ঘরে ফিফা বিশ্বকাপের উত্তেজনা, আবেগ এবং ইমার্সিভ ভিউয়িং এক্সপেরিয়েন্স পৌঁছে দেওয়ার লক্ষ্যে সিঙ্গার বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে “সবার জন্য বিশ্বকাপ” ক্যাম্পেইন উদ্বোধন করেছে। সোমবার (১৮...

বিদ্যুৎ খাতের অর্থনৈতিক চাপ কমাতে নীতিগত সংস্কারের আহ্বান

রাজধানীতে আয়োজিত এক সেমিনারে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, আমদানিনির্ভর...

Recent Comments