Tuesday, June 16, 2026
Home জাতীয় বিশ্বের ৪৭তম প্রভাবশালী দেশ হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশ

বিশ্বের ৪৭তম প্রভাবশালী দেশ হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশ

বিশ্বে ক্ষমতাধর দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএস নিউজ প্রকাশিত ২০২৪ সালের প্রভাবশালী দেশের র‍্যাংকিংয়ে বাংলাদেশ এবার ৪৭তম অবস্থানে রয়েছে। এই তালিকায় বিশ্বের মোট ৮৯টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে রাজনৈতিক প্রভাব, সামরিক শক্তি, অর্থনৈতিক সামর্থ্য এবং বৈশ্বিক গ্রহণযোগ্যতার মতো বিভিন্ন সূচককে বিবেচনায় নেওয়া হয়েছে।

তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। এরপর রয়েছে চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও জার্মানি। প্রতিবেশী ভারত রয়েছে ১২তম স্থানে, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে উন্নত অবস্থান। তবে পাকিস্তান, উত্তর কোরিয়া, ভুটান এবং মালদ্বীপের নাম তালিকায় স্থান পায়নি।

 

 

অবাক করার মতোভাবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ১৪তম এবং গাজায় সাম্প্রতিক সংঘাতে আলোচিত ইসরাইল রয়েছে ১০ম স্থানে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরব ৯ম, সংযুক্ত আরব আমিরাত ১১তম, ইরান ১৬তম, তুরস্ক ১৭তম, কাতার ১৯তম, কুয়েত ২৫তম এবং জর্ডান রয়েছে ৫০তম অবস্থানে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া রয়েছে ৩৫তম ও মালয়েশিয়া ৪৩তম স্থানে।

এই র‍্যাংকিং তৈরিতে নেতৃত্বদানের সামর্থ্য, কূটনৈতিক কার্যক্রম, সামরিক বাজেট, অর্থনৈতিক স্থিতিশীলতা, রফতানির পরিমাণ ও বৈশ্বিক প্রভাবকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের ৪৭তম অবস্থান প্রমাণ করে যে, আন্তর্জাতিক পরিসরে দেশটি ক্রমশই গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে আসছে।

বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান উন্নত হওয়া নিঃসন্দেহে দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির ইঙ্গিত দেয়। ভবিষ্যতে আরও উন্নত অবস্থানে পৌঁছাতে এই অগ্রগতি দেশটিকে নতুন কৌশল নির্ধারণে সহায়তা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments