Friday, July 3, 2026
Home আন্তর্জাতিক এরদোগানের পুনর্বিাচিত হওয়া তার জনসমর্থনের ‘সুস্পষ্ট প্রমাণ’ : পুতিন

এরদোগানের পুনর্বিাচিত হওয়া তার জনসমর্থনের ‘সুস্পষ্ট প্রমাণ’ : পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার তুর্কি নেতা রিসেপ তাইয়্যেপ এরদোগান পুনঃনির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন। মতবিরোধ সত্ত্বেও এরদোগান গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে রাশিয়ার সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছেন।

ক্রেমলিন ওয়েবসাইটসূত্রে জানা যায়, পুতিন এরদোগানকে উদ্দেশ করে বলেছেন, ‘এই নির্বাচনে আপনার বিজয়, তুর্কি প্রজাতন্ত্রের প্রধান হিসেবে দায়িত্ব পালনে আপনার একনিষ্ঠতার যৌক্তিক কর্মফল।’

পুতিন এরদোগানকে তার ‘প্রিয় বন্ধু’ অভিহিত করে বলেন, এই বিজয় ‘রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে সুসংহত এবং একটি স্বাধীন পররাষ্ট্র নীতি অনুসরণ করায় তার প্রচেষ্টার প্রতি তুরস্কের জনগণের সমর্থনের স্পষ্ট প্রমাণ।’

দুই নেতা মধ্যপ্রাচ্য ও সাবেক সোভিয়েত ককেশাস অঞ্চলের দ্বন্দ্ব-সঙ্ঘাতে বিরোধী খেলোয়াড়দের সব সময় একই রকম সমর্থন না দিলেও, বিগত কয়েক বছর ধরে তারা নিজেদের মধ্যে শক্তিশালী একটা পারস্পরিক সম্পর্ক গড়ে তুলেছেন।

পর্যবেক্ষকরা বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, পশ্চিমের অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক আধিপত্যকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে তারা একে অপরকে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে দেখেন।

পুতিন এরদোগানকে আরো বলেন, ‘রুশ-তুর্কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে আপনার ব্যক্তিগত অবদানকে রাশিয়া অত্যন্ত মূল্য দেয়’ এবং ‘আমাদের গঠনমূলক সংলাপ চালিয়ে যাওয়ার প্রস্তুতির’ কথাও ব্যক্ত করে।

তুরস্ক মস্কোর জন্য সিরিয়ায় যুদ্ধ, ন্যাটোর সাথে ক্রেমলিনের অচলাবস্থা এবং ইউক্রেনে বড় আকারের সামরিক আভিযানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে রয়েছে। আঙ্কারা কিয়েভকে ড্রোন সরবরাহ করেছে, তবে সে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞায় যোগ দিতে অস্বীকার করেছে। আর এ কারণেই ব্যাপকভাবে নিষেধাজ্ঞা আরোপিত রুশ রফতানির জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প ট্রানজিট হাব হয়ে উঠেছে। ইউক্রেনীয় শস্য রফতানি পুনরায় শুরু করার চুক্তিতে সহায়তাসহ ইউক্রেন, পশ্চিম ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতাও করেছে তুরস্ক।

পুতিন তুরস্কের প্রথম রুশ নির্মিত আক্কুয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন রুশ-তুর্কি প্রকল্পের ‘বিশাল তাৎপর্যের’ও প্রশংসা করেছেন। সূত্র : এএফপি/বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments