Saturday, June 27, 2026
Home জাতীয় শহীদ গণির পরিবারে ঈদের খুশিতে বিষাদের ছায়া

শহীদ গণির পরিবারে ঈদের খুশিতে বিষাদের ছায়া

রাজধানীতে ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত আবদুল গণি শেখের (৪৫) পরিবারে ঈদের কোনো আনন্দ নেই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার অনুপস্থিতিতে স্ত্রী লাকি আক্তার, উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ছেলে আলামিন শেখ এবং ছয় বছর বয়সি মেয়ে জান্নাত গভীর শোক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার বাসিন্দা আবদুল গণি জীবিকার তাগিদে রাজধানীর গুলশানের একটি আবাসিক হোটেলের কারিগরি বিভাগে কাজ করতেন। গত বছরের ১৯ জুলাই কর্মস্থলে যাওয়ার পথে শাহজাদপুরে সংঘর্ষের মধ্যে পড়ে পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি। তার মৃত্যুর পর থেকে পরিবারটি নিদারুণ কষ্টে আছে।

লাকি আক্তার বলেন, “প্রতি ঈদে স্বামী বাড়িতে এলেও এবার আর ফিরবেন না। গত কোরবানির ঈদে না আসতে পারলেও আমাদের জন্য পোশাক পাঠিয়েছিলেন। এবার বলেছিলেন ঈদের আগেই বাড়ি আসবেন। কিন্তু সেই প্রতিশ্রুতি আর পূরণ হলো না। আমাদের জীবনে আর কোনোদিন ঈদের আনন্দ আসবে না।”

গণি শেখের ছেলে আলামিন শেখ বলেন, “বাবার স্বপ্ন ছিল আমাদের সুখে রাখার। তিনি তার নির্মাণাধীন বাড়িটি ঈদের আগেই শেষ করতে চেয়েছিলেন। কিন্তু এখন সেই স্বপ্ন অপূর্ণ থেকে গেছে। বাবাকে ছাড়া ঈদ উদযাপন কেমন হবে, তা ভাবতেই কষ্ট হচ্ছে।” ছোট বোন জান্নাত বাবার অপেক্ষায় থাকে, কিন্তু তাকে বোঝানো কঠিন যে বাবা আর ফিরে আসবেন না।

শহীদ গণির পরিবারসহ আন্দোলনে নিহত তিনটি পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “আমরা শহীদ গণির পরিবারের জন্য ইফতার সামগ্রী পাঠিয়েছি, তাদের খোঁজ নিয়েছি এবং তার স্বপ্নের বাড়িটি সম্পন্ন করতে সহযোগিতা করছি। ইতোমধ্যে জেলা পরিষদের অর্থায়নে ২ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে এবং বিভিন্ন সংগঠন থেকেও সহায়তা এসেছে।”

তিনি আরও বলেন, “স্বজন হারানোর শোক কখনোই পূরণ করা সম্ভব নয়। তবে প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর। ঈদে তাদের কষ্ট কিছুটা ভাগ করে নিতে চাই।”

গণি শেখের পরিবার এবার ঈদের দিন কোনো আনুষ্ঠানিক আনন্দের আয়োজন করছে না। স্ত্রী লাকি আক্তার বলেন, “সন্তানদের জন্য শুধু সেমাই রান্না করব, আর শহীদ গণির আত্মার শান্তির জন্য দোয়া মাহফিলের আয়োজন করব।” আবদুল গণির পরিবারের মতো আরও অনেক শহীদ পরিবারের জন্য এবারের ঈদ শুধুই বেদনার দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments