Thursday, July 16, 2026
Home অর্থ-বানিজ্য আজ ছুটির দিনেও যেসব এলাকায় ব্যাংক খোলা রয়েছে

আজ ছুটির দিনেও যেসব এলাকায় ব্যাংক খোলা রয়েছে

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আসন্ন ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী এবং কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এবং রফতানি বিল বিক্রির প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে শনিবার (২৯ মার্চ) কিছু নির্বাচিত ব্যাংক শাখা খোলা থাকবে। এ সিদ্ধান্তের আওতায় ঢাকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের তফসিলি ব্যাংকগুলোর তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ঈদুল ফিতরের উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করায় তফসিলি ব্যাংকের সব শাখা এবং উপশাখা বন্ধ থাকবে। তাছাড়া ৩০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকায় এসব সময় ব্যাংক বন্ধ থাকবে।

তবে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সুবিধার্থে আগামী ২৯ মার্চ, শনিবার কিছু ব্যাংক শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। এতে তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা তাদের বেতন-বোনাসসহ অন্যান্য সুবিধাদি পেতে পারবেন এবং রফতানি বিল বিক্রির কাজও সহজভাবে সম্পন্ন হবে।

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন চলবে, তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। ব্যাংক কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, এই দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি মোতাবেক ভাতাদি পাবেন।

এছাড়া, সমুদ্র, স্থল এবং বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখাগুলো যাতে ২৪ ঘণ্টা কার্যক্রম চালিয়ে যেতে পারে, সে জন্য সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন এবং বন্দর/কাস্টমস কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সঠিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। এই ব্যবস্থা ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে, ঈদের দিন ব্যতীত।

বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার অধীনে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাবাব ফাতিমা হলেন আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান

বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর নতুন প্রধান এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই)...

শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে...

নতুন বেতন কাঠামোর গেজেট আগস্টে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের...

শ্রদ্ধা ও স্মরণে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস

২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ কয়েকজন নিহত হন। তাঁদের...

Recent Comments