Wednesday, June 17, 2026
Home জাতীয় ঈদ যাত্রায় ৮ এপ্রিলের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে আজ

ঈদ যাত্রায় ৮ এপ্রিলের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে আজ

আসন্ন ঈদুল ফিতর পরবর্তী ট্রেনে ফিরতি যাত্রার আগামী ৮ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ। বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।

কর্মপরিকল্পনা তথ্য থেকে জানা যায়, শনিবার সকাল ৮টা থেকে ৮ এপ্রিলের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়। এছাড়া দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট।

এবারও আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়ায় কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, গত ২৪ মার্চ আন্তঃনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা, হয়; ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় ২৬ মার্চ, ২৭ মার্চ ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় এবং ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৮ মার্চ। ৩০ মার্চ ৯ এপ্রিলের টিকিট বিক্রি করার মাধ্যমে শেষ হবে এবারের ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার: প্রধানমন্ত্রী

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার। আগামী এক বছরে ৪০ লক্ষ কৃষককে কৃষক কার্ড তুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্নীতি সব জায়গায় হয়। ঘুরেফিরে সব দোষ রাজনীতিবিদের হয়। কিন্তু যতগুলো ফাইল স্বাক্ষর হয়, লাস্টে রাজনীতিবিদকে স্বাক্ষর করতে হয়। এ...

জনগণের টাকা আর পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী

দেশ থেকে অর্থ পাচার রোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা হবে এবং অতীতে যেভাবে দেশের সম্পদ...

অ্যামচেম বাংলাদেশের নেতৃত্বে সৈয়দ মোহাম্মদ কামাল

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম-বাংলাদেশ) নতুন নির্বাহী ঘোষণা করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল ২০২৬-২৮ মেয়াদের এ কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের...

Recent Comments