Thursday, July 16, 2026
Home অর্থ-বানিজ্য ঈদের আগে বেড়েছে সবজির দাম, চাল-মাছেও ঊর্ধ্বগতি

ঈদের আগে বেড়েছে সবজির দাম, চাল-মাছেও ঊর্ধ্বগতি

রমজানজুড়ে বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও ঈদ যত এগিয়ে আসছে, ততই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সবজি, চাল, মাছ থেকে শুরু করে মসলা পর্যন্ত প্রায় সব পণ্যের মূল্য বেড়েছে, যা সাধারণ ভোক্তাদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে।

রাজধানীর কেরানীগঞ্জ, নয়াবাজার ও কারওয়ান বাজারসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করলা, বরবটি, ঢ্যাঁড়শ, আলু, মিষ্টি আলু, লাউ, পটোলের দাম প্রতি কেজিতে ১০-২০ টাকা পর্যন্ত বেড়েছে। বিশেষ করে বেগুন ও শসার দাম চড়া, যা রোজার সময়ও বেশি ছিল। বিক্রেতারা দাবি করছেন, ঈদের কারণে সরবরাহ কম, তাই দাম বেড়েছে।

ঈদের আগে চালের বাজারেও অস্থিরতা দেখা গেছে। মিনিকেট ও নাজিরশাইল চালের দাম কেজিতে ৫-৮ টাকা বেড়েছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, মিল মালিকদের মজুত কমে যাওয়ায় দাম বাড়ছে, যদিও ক্রেতারা একে সিন্ডিকেটের ফল বলছেন।

অন্যদিকে, মাছের বাজারেও বড় উর্ধ্বগতি দেখা যাচ্ছে। ইলিশের দাম কেজিতে ২০০-৩০০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ ২৫০০ টাকায়, দেড় কেজি ওজনের ইলিশ ৩৫০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য মাছের দামও বেড়েছে। রুই ৩৫০-৪২০ টাকা, কাতল ৩৮০-৪৫০ টাকা, শিং ৫৫০ টাকা, পাঙাশ ১৮০-২২০ টাকা এবং তেলাপিয়া ১৮০-২২০ টাকায় বিক্রি হচ্ছে।

ঈদ সামনে রেখে আদা, রসুন, পেঁয়াজের দামও কিছুটা বেড়েছে। দেশি পেঁয়াজ ৪০ টাকা কেজি, রসুন ৮০ টাকা এবং আদা ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ভোক্তারা বলছেন, রমজান ও ঈদ সামনে রেখে ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। নিয়মিত বাজার মনিটরিং না থাকায় এই সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী।

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন সাধারণ ক্রেতারা। তারা মনে করেন, সরকার যদি কঠোর মনিটরিং চালু করে এবং সিন্ডিকেট ভেঙে দেয়, তাহলে বাজার কিছুটা স্থিতিশীল হবে এবং ভোক্তারা স্বস্তি পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments