Wednesday, May 6, 2026
Home জাতীয় ধর্ষণ মামলায় জামিন নয়, ১৫ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন: আইন উপদেষ্টা

ধর্ষণ মামলায় জামিন নয়, ১৫ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন: আইন উপদেষ্টা

মাগুরায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় সারাদেশে প্রতিবাদের ঝড় বইছে। এমন পরিস্থিতিতে ধর্ষণ মামলায় অভিযুক্তদের আর জামিন দেওয়া হবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি জানান, ধর্ষণ মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করতে সময়সীমা ৩০ দিন থেকে কমিয়ে ১৫ দিন করা হচ্ছে। পাশাপাশি, বিচারকাজ দ্রুত শেষ করতে ৯০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তির বিধান আনা হবে।

তিনি বলেন, “নারী সহিংসতা প্রতিরোধে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। নতুন সংশোধনের আওতায় বিচারক প্রয়োজন মনে করলে শুধু মেডিকেল রিপোর্টের ভিত্তিতেই রায় দিতে পারবেন।”

আইন সংশোধনের এসব উদ্যোগ কয়েকদিনের মধ্যেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তেল-গ্যাসের পর এবার দাম বাড়তে পারে বিদ্যুতের

জ্বালানি তেল ও এলপিজির পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পাইকারি পর্যায়ের পাশাপাশি গ্রাহক পর্যায়েও দাম বাড়ানোর প্রস্তাব জমা পড়েছে। মঙ্গলবার (৫...

২২ দিন পর খুলছে ইস্টার্ন রিফাইনারি, আসছে একের পর এক তেলের জাহাজ

কাঁচামাল বা অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) অভাবে দীর্ঘ ২২ দিন বন্ধ থাকার পর অবশেষে পুনরায় সচল হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার...

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্রের University of South Florida কর্তৃপক্ষ নৃশংস হত্যাকাণ্ডে নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার...

দেশে স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

দেশে স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে সমাজ,...

Recent Comments