Wednesday, June 3, 2026
Home জাতীয় নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের প্রস্তুতিতে, নেতৃত্বে নাহিদসহ তরুণ মুখ

নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের প্রস্তুতিতে, নেতৃত্বে নাহিদসহ তরুণ মুখ

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক শক্তি আত্মপ্রকাশের দ্বারপ্রান্তে। আগামীকাল (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের সামনে এক বিশাল সমাবেশের মাধ্যমে এ দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হতে চলেছে। জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা গেছে, নতুন দলের সম্ভাব্য নাম হতে পারে ‘জাতীয় নাগরিক পার্টি’ বা ‘গণতান্ত্রিক নাগরিক পার্টি’।

নতুন রাজনৈতিক দলটির নেতৃত্বে থাকছেন গণ-আন্দোলনের পরিচিত কিছু মুখ। দলটির আহ্বায়ক হিসেবে থাকতে পারেন নাহিদ ইসলাম, আর সদস্য সচিব হতে পারেন আখতার হোসেন। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব নিতে পারেন হাসনাত আব্দুল্লাহ, আর উত্তরাঞ্চলের দায়িত্বে থাকবেন সারজিস আলম। এছাড়া, মুখ্য সমন্বয়ক করা হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারীকে, যুগ্ম সমন্বয়কের দায়িত্ব পালন করবেন হান্নান মাসউদ, আর দফতর সম্পাদক করা হচ্ছে সালেহ উদ্দিন সিফাতকে। দলটি কী ধরনের রাজনৈতিক দর্শন ও কর্মসূচি গ্রহণ করবে, তা আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিস্তারিত জানানো হবে।

এর আগে, ২৪ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম ঘোষণা দিয়েছিলেন যে ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। একই ধারাবাহিকতায় গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে একটি নতুন ছাত্র সংগঠন। এ সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান।নতুন রাজনৈতিক দলে নেতৃত্ব দিতে অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। তিনি ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

সূত্র জানায়, নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শহীদ পরিবারের সদস্য, দেশি-বিদেশি কূটনীতিক, প্রবাসী বাংলাদেশিরা এবং গণ-অভ্যুত্থানের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণ-অভ্যুত্থানের আদর্শকে ধারণ করে গঠিত এই নতুন রাজনৈতিক শক্তি ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

যমুনা ব্যাংক পিএলসির ২৫ বছর পূর্তি

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের উর্ধ্বতন...

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আজ দেশব্যপী উৎসাহ উদ্দীপনার সাথে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যপী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সকল বিভাগে...

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

  বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে,...

নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্তির  কোম্পানি নাভানা ফার্মাসিটিক্যালস  পিএলসি গত ৩১ মার্চ ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ২০২৬-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে জানা...

Recent Comments