Thursday, June 4, 2026
Home জাতীয় নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদারে ৮ দফা নির্দেশনা

নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদারে ৮ দফা নির্দেশনা

নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন ভবনের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশনা জারি করেছে। অপ্রয়োজনীয় যাতায়াত নিয়ন্ত্রণ এবং অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে মোট আট দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও উপসচিব সহিদ আব্দুস ছালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। এতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন ভবনের প্রবেশপথ ও ভবনের অভ্যন্তরে চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন ভবনে প্রবেশের জন্য প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে অফিসিয়াল প্রবেশপত্র বা পরিচয়পত্র ব্যবহার করতে হবে এবং তা দৃশ্যমানভাবে ঝুলিয়ে রাখতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে ভবনে প্রবেশের সময় আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, বহনকৃত ব্যাগ ও অন্যান্য সামগ্রী ব্যাগেজ স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করা হবে।

যারা দর্শনার্থী বা সেবা প্রত্যাশী হিসেবে নির্বাচন ভবনে প্রবেশ করবেন, তাদের তথ্য রেজিস্টার বা কম্পিউটারে সংরক্ষণ করতে হবে। এ ছাড়া, প্রবেশের সময় ভিজিটর কার্ড গ্রহণ করতে হবে এবং তা গলায় ঝুলিয়ে রাখতে হবে। বিশেষ অনুমতি ছাড়া দর্শনার্থীরা নির্দিষ্ট তলা ব্যতীত অন্যত্র যেতে পারবেন না। ভবন ত্যাগের আগে অবশ্যই ভিজিটর কার্ড জমা দিতে হবে। কর্মকর্তা-কর্মচারীদের অফিস চলাকালীন সময়ে বিশেষ প্রয়োজন ছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া ভবন ত্যাগ করতে নিষেধ করা হয়েছে। অফিস শেষ হওয়ার আগে সংশ্লিষ্ট শাখার নথিপত্র নিরাপদে সংরক্ষণ করতে হবে এবং কম্পিউটার, এসি, বৈদ্যুতিক সরঞ্জাম, লাইট ও দরজা-জানালা বন্ধ করতে হবে।

কোনো কর্মকর্তা বা কর্মচারী দাপ্তরিক প্রয়োজন ছাড়া অতিরিক্ত সময় ভবনে অবস্থান করতে পারবেন না। এ নির্দেশনার মাধ্যমে নির্বাচন ভবনের নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে মনে করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই নতুন নির্দেশনার ফলে ভবনের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং অনাকাঙ্ক্ষিত প্রবেশ রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে একাধিক গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

Recent Comments