Sunday, April 19, 2026
Home জাতীয় আউটসোর্সিং কর্মচারীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার

আউটসোর্সিং কর্মচারীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার

ঢাকা, শনিবার: চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত আউটসোর্সিং কর্মচারীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহার করা হয়। এতে কয়েকজন শ্রমিক আহত হন এবং কয়েকজনকে আটক করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। শনিবার বিকাল ৩টার দিকে সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত কয়েকশ’ আউটসোর্সিং কর্মচারী চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেন। ফলে পল্টন মোড় থেকে জাতীয় ঈদগাহ মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়, যা আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি করে।

পলিশ আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করলেও তারা অনড় থাকেন। পরে বিকেল সোয়া ৫টার দিকে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। একই সঙ্গে পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং জলকামান ব্যবহার করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশের লাঠিচার্জে কয়েকজন শ্রমিক আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন এবং কয়েকজনকে আটক করা হয়। তবে আটকের বিষয়টি নিয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, সরকারি বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং ভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মচারীদের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বেতন দেওয়া হয়, যা শ্রমিকদের জন্য শোষণমূলক। তারা দাবি করেন, সরকার সরাসরি নিয়োগ দিলে তাদের ওপর অন্যায় নির্যাতন কমবে এবং তারা ন্যায্য অধিকার পাবেন। এ ঘটনায় শ্রমিকদের পক্ষ থেকে আরও বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবি ব্যাংক–ইউনাইটেড হেলথকেয়ারের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক পিএলসি তার মূল্যবান গ্রাহক ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানান...

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং কার্যকর রিটেইল কৌশলের স্বীকৃতি হিসেবে ব্র্যান্ড ফোরাম আয়োজিত ৩য় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এ তরুণদের জন্য ডিজাইন করা...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় আসরে ৬৪টি উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা

রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসর, যেখানে দেশের খুচরা খাতে উদ্ভাবনী অবদান রাখা ৬৪টি উদ্যোগকে সম্মাননা...

Recent Comments