Thursday, July 23, 2026
Home পুঁজিবাজার মিডল্যান্ড ব্যাংকের গাজীপুর শাখার উদ্বোধন

মিডল্যান্ড ব্যাংকের গাজীপুর শাখার উদ্বোধন

মিডল্যান্ড ব্যাংক পিএলসি গাজীপুরের জয়দেবপুর বাজারে তাদের নতুন শাখার উদ্বোধন করেছে। সম্প্রতি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আহসান-উজ জামান।

অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগের প্রধান জাভেদ তারেক খান, রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মোঃ রাশেদ আক্তার, শাখা ব্যবস্থাপক মোঃ আবদুল্লাহসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

ব্যাংকের সিইও মোঃ আহসান-উজ জামান উদ্বোধনী বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং ব্যাংকের সেবা গ্রহণের জন্য আমন্ত্রিত করেন। তিনি গ্রাহকদের জন্য আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন এবং ‘মিডল্যান্ড অনলাইন’ অ্যাপ ব্যবহারের মাধ্যমে সহজে ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে দেশ ও ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মোঃ রাশাদুল আনোয়ার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রথমার্ধে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৯ শতাংশ

বীমা খাতে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) নিট মুনাফা ৯ শতাংশ বেড়েছে। ব্যাংকটির পর্ষদ সভায় চলতি ২০২৬ হিসাব বছরের...

৬ বীমা কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

বীমা খাতে তালিকাভুক্ত ছয় কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি ছয়টি হলো সিটি ইন্স্যুরেন্স পিএলসি, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি...

আইএফআইসি ব্যাংক ও অ্যাস্ট্রা এয়ারওয়েজের সমঝোতা স্মারক স্বাক্ষর

আইএফআইসি ব্যাংক পিএলসি এবং অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অ্যাস্ট্রা এয়ারওয়েজের সব...

যমুনা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি যমুনা ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২২ জুলাই)...

Recent Comments