Thursday, April 16, 2026
Home পুঁজিবাজার হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে চায় জিপিএইচ ইস্পাত

হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে চায় জিপিএইচ ইস্পাত

ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহে হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা করছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্টিল উৎপাদক জিপিএইচ ইস্পাত লিমিটেড। সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিষয়টি পর্যালোচনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাইসওয়াটারহাউজকুপারস প্রাইভেট লিমিটেড, হংকং প্রাইসওয়াটারহাউজ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এলএলপি, ইন্ডিয়াকে পরামর্শক সেবা প্রদানের জন্য নিয়োগ দিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এই পরিকল্পনার অংশ হিসেবে, জিপিএইচ ইস্পাতের উচ্চ-পদস্থ প্রতিনিধি দল আগামীকাল (৪ ফেব্রুয়ারি) থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত হংকংয়ে সফর করবে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উক্ত দলে থাকবেন- স্ট্র্যাটেজি ও ট্রান্সফর্মেশন বিভাগের ডিরেক্টর সালেহীন মুসফিক সাদাফ; জিপিএইচ’র গ্রুপ সিএফও এইচ এম আশরাফ-উজ-জামান এবং ফাইন্যান্স অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর কামরুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি দেশের স্বনামধন্য ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড শাহরুখ আমিনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে নীরা গ্রাহকদের জন্য...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। আজ রবিবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য...

নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে সরকারি ছুটি

৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে...

জনসচেতনতা বৃদ্ধিতে বিটিভিতে তামাক বিরোধী প্রচারণা

দেশে তামাকের ব্যবহার কমিয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন করে জোরালো প্রচারণা শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে পরিচালিত...

Recent Comments