মানিকগঞ্জ যুব ফোরামের উদ্যোগে(১ এপ্রিল) শনিবার বিকাল ৪:০০ টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সমিতির সভাপতি অধ্যাপক রওশনারা বেগম ও বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক মোবারক আহমেদ খান। সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ফণী ভুষণ বিশ্বাস।


