২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ব্যাংকিং সেবায় শ্রেষ্ঠত্বের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি “বেস্ট ব্যাংকিং সার্ভিস অ্যাওয়ার্ড” এর প্রথম পুরস্কার অর্জন করেছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) মেলার সমাপনী অনুষ্ঠানে ব্যাংকের ডেভেলপমেন্ট উইং প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, এ.কে.এম মাহবুব মোরশেদ এই সম্মাননা গ্রহণ করেন।
এসময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামানও উপস্থিত ছিলেন।


