Saturday, June 6, 2026
Home কর্পোরেট এমটিবি বার্ষিক টাউন হল এ নতুন লোগো উন্মোচন

এমটিবি বার্ষিক টাউন হল এ নতুন লোগো উন্মোচন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সম্প্রতি ঢাকার একটি ভেন্যুতে  বার্ষিক টাউন হল ২০২৫’ আয়োজন করেছে ‘ নেভিগেটিং চ্যালেঞ্জ, বিল্ডিং ট্রাস্ট’ এই প্রতিপাদ্যে, যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৩ হাজার এমটিবিয়ান একত্রিত হয়েছেন।

এই অনুষ্ঠানটি এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হবে, যেখানে এমটিবি নতুন লোগো উন্মোচন করেছে, যা ব্যাংকের রূপান্তর ও ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান, সৈয়দ মঞ্জুর এলাহী অনলাইনে সংযুক্ত হয়ে নতুন লোগোর উদ্বোধন করেন।

এই গুরুত্বপূর্ণ আয়োজনে আরও উপস্থিত ছিলেন এমটিবির ভাইস চেয়ারম্যান, রাশেদ আহমেদ চৌধুরী, পরিচালকরা, মোঃ আব্দুল মালেক, খাজা নারগিস হোসেন ও ড্যানিয়েল ডোনাল্ড ডে ল্যাঞ্জ এবং স্বতন্ত্র পরিচালক, শিব নারায়ণ কয়রী এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং অন্যান্য শীর্ষ নির্বাহীরা।

এমটিবি’র নতুন লোগো উন্মোচন ব্যাংকের ভিত্তিক দৃঢ় নতুন পরিচয়ের প্রতীক। এটি এমটিবি’র উদ্ভাবন, নির্ভরযোগ্যতা ও অগ্রগতির প্রতিশ্রুতি বহন করে, যেখানে পারস্পরিক বিশ্বাস হবে নেতৃত্বের মূল ভিত্তি।

অনুষ্ঠানে, সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, আজকের ব্যাংকিং বিশ্বে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া অপরিহার্য। রাশেদ আহমেদ চৌধুরী বলেন, এমটিবি’র নতুন পরিচয় গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং ও টেকসই প্রবৃদ্ধির প্রতিশ্রুতি বহন করে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এমটিবি’র নতুন থিম সং উন্মোচন, যা ব্যাংকের পথচলা ও ভবিষ্যৎ আকাক্সক্ষার প্রতিফলন ঘটিয়েছে।

এ উপলক্ষে এমটিবি’র পরিচালক, মোঃ আবদুল মালেক, এমটিবির সদ্য সাবেক চেয়ারম্যান, বলেন, “আমাদের নতুন লোগো শুধু একটি চিহ্ন নয়, এটি আমাদের পারস্পরিক বিশ্বাসের ভিত্তি, গ্রাহক প্রতিশ্রুতি ও ভবিষ্যতের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন।”

এছাড়াও, পরিচালক, ড্যানিয়েল ডোনাল্ড ডে ল্যাঞ্জ ও স্বতন্ত্র পরিচালক, শিব নারায়ণ কয়রী তাদের বক্তব্যে ব্যাংকের ভবিষ্যৎ লক্ষ্য ও ব্র্যান্ড পুনর্গঠনের গুরুত্ব তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে...

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া-এর স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাব দুই বাংলার মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য...

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের...

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

Recent Comments