Saturday, July 25, 2026
Home অর্থ-বানিজ্য প্রতিটি পণ্যের মূল্য রশিদ থাকতে হবে: ফরিদ আহমেদ রাসেল

প্রতিটি পণ্যের মূল্য রশিদ থাকতে হবে: ফরিদ আহমেদ রাসেল

প্রতিটি পণ্যের কেনাবেচায় মূল্য রশিদ বাধ্যতামূলক করার নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন কারওয়ান বাজার ২ নম্বর কাঁচামাল আড়ৎ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ আহমেদ রাসেল। তিনি বলেন, পণ্যের দাম বাড়লে ব্যবসায়ীদের ওপর সরকার চাপ দেয়, কিন্তু স্টোরেজ মালিকরা সঠিক মূল্য রশিদ দেয় না।

রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বণিক বার্তা আয়োজিত পলিসি কনক্লেভে তিনি এ কথা বলেন। কনক্লেভের মূল বিষয় ছিল ‘খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’।

ফরিদ আহমেদ রাসেল বলেন, কিছুদিন আগে আলুর দাম বেড়ে গেলে সরকার আমাদের ওপর চাপ দিয়েছিল। কিন্তু মূল সমস্যা পণ্যের মূল্য রশিদ না থাকা।

তিনি আরো বলেন, প্রতিটি পণ্যের ক্রয়মূল্য, পরিমাণ ও উৎসের হিসাব সংযুক্ত করতে হবে। এতে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে এবং অতিরিক্ত দামে বিক্রির সুযোগ কমবে।

ফরিদ আহমেদ রাসেল বলেন, বাজার প্রতিনিধিরা তদারকি করলেও স্টোরেজ মালিকরা রশিদ দেন না। তাই প্রতিটি পণ্যের মূল্য রশিদ বাধ্যতামূলক করতে হবে। এটি বাস্তবায়নে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments