Tuesday, April 21, 2026
Home জাতীয় ঈদে নতুন টাকা পাওয়া যাবে ৯ এপ্রিল

ঈদে নতুন টাকা পাওয়া যাবে ৯ এপ্রিল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৯ এপ্রিল থেকে নির্দিষ্ট কিছু ব্যাংকে নতুন নোট বিনিময় করা হবে। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া আগামী ১৭ এপ্রিল পর্যন্ত সাধারণ মানুষ এই নোট সংগ্রহ করতে পারবেন। তফসিলি ব্যাংকের ৪০টি শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসে এসব নোট পাওয়া যাবে।

বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৪০টি শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে ৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা (কয়েন) নিতে পারবেন।

ব্যাংকের যেসব শাখায় পাওয়া যাবে নতুন নোট:

নতুন নোট ব্যাংক এশিয়া লিমিটেডের ধানমন্ডি শাখায়, সাউথইস্ট ব্যাংকের মোহাম্মদপুর শাখা, ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখা, সোনালী ব্যাংক জাতীয় সংসদ ভবন শাখা, ডাচ-বাংলা ব্যাংকের মিরপুর শাখা, এক্সিম ব্যাংকের মিরপুর শাখা, দি সিটি ব্যাংকের বেগম রোকেয়া সরণী শাখা, জনতা ব্যাংকের রজনীগন্ধা শাখা, দক্ষিণখান ডাচ-বাংলা ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখায় পাওয়া যাবে।

এনসিসি ব্যাংক যাত্রাবাড়ী শাখা,মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বাবু বাজার শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব কর্পোরেট শাখা, রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয়, এক্সিম ব্যাংকের মতিঝিল শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নন্দীপাড়া শাখা, এনসিসি ব্যাংকের মালিবাগ শাখা, অগ্রণী ব্যাংকের রামপুরা টিভি শাখা, এবি ব্যাংকের প্রগতি সরণী শাখা, প্রিমিয়ার ব্যাংকের বসুন্ধরা শাখা, প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা, ব্যাংক এশিয়ার বনানী-১১ শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, প্রাইম ব্যাংকের এ্যালিফেন্ট রোড শাখা এবং ডাচ-বাংলা ব্যাংকের নিউমার্কেট শাখায় নতুন নোট বিনিময় করা হবে।

এছাড়াও ঈদুল ফিতর উপলক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের গাউসুল আযম এভিনিউ শাখা, রূপালী ব্যাংকের উত্তরা মডেল টাউন কর্পোরেট শাখা, সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখা, মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংকের শিমরাইল শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশের কাচপুর শাখা, প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সাভার শাখা এবং ট্রাস্ট ব্যাংকের কেরানীগঞ্জ শাখা থেকে সাধারণ মানুষ নতুন নোট সংগ্রহ করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এক...

পর্ষদ সভার তারিখ জানালো ইউনিক হোটেল

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক...

মতিন স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা...

ফুয়েল পাস চালু হওয়া পাম্প পাবে অতিরিক্ত অকটেন: বিপিসি

ফুয়েল পাস চালু হওয়া রাজধানীর সাতটি পাম্পে ৫ শতাংশ বাড়িয়ে বুধবার থেকে ২৫ শতাংশ অতিরিক্ত অকটেন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। মঙ্গলবার (২১...

Recent Comments