Friday, May 1, 2026
Home ব্যাংক-বীমা পদত্যাগ করলেন ন্যাশনাল ব্যাংকের এমডি, ডিএমডি

পদত্যাগ করলেন ন্যাশনাল ব্যাংকের এমডি, ডিএমডি

খেলাপি ঋণে জর্জরিত আলোচিত বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তৌহিদুল আলম খান ও ডিএমডি আব্দুল মতিন পদত্যাগ করেছেন।

রোববার (২৬ জানুয়ারি) তিনি ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে ন্যাশনাল ব্যাংকের এমডি তৌহিদুল আলম খান বলেন, আমি সম্পূর্ণ ব্যক্তিগত কারনে পদত্যাগ করেছি।

আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর পরই ন্যাশনাল ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় শিকদার পরিবার (শিকদার গ্রুপ)। জয়নুল হক শিকদার, তার স্ত্রী, ছেলে, মেয়েরা ছিলেন ব্যাংকটির পরিচালনার সঙ্গে যুক্ত।

ন্যাশনাল ব্যাংকে বেনামি ঋণ, কমিশন নিয়ে ঋণ, নিয়োগ বাণিজ্য নিয়ে অভিযোগের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব শুরু হলে বিগত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে ব্যাংকটির নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয় এস আলম গ্রুপের হাতে। এস আলম ব্যাংক নেওয়ার পর গত বছরের জানুয়ারির শেষ দিকে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। এক বছর পর দায়িত্ব ছাড়লেন তিনি।

তবে গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ড. ইউনূস সরকার যে ১১টি ব্যাংকের পর্ষদে পরিবর্তন এনেছে, তার একটি ন্যাশনাল ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন মতে (সেপ্টেম্বর পর্যন্ত) ব্যাংকটির মোট ঋণের প্রায় ৫৬ শতাংশ বা ২৩ হাজার ৭২২ কোটি টাকা খেলাপি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ষড়যন্ত্রকারীরা বিশ্ব দরবারে দেশকে বন্ধুহীন করার চক্রান্ত করছে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, কিছু মহলের সেটি পছন্দ নয়। তারা বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত...

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট ছয়দিন বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। শুক্রবার (১ মে) ভোর ৪টা ২২ মিনিটে মেরামত...

১১ মাসের জেল জীবনে বদলে গেছেন অভিনেতা সিদ্দিক

এক সময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ কারাবাসের পর যেন নতুন এক জীবন নিয়ে ফিরেছেন! দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১১...

প্রথম প্রান্তিক সিটি ব্যাংকের নিট মুনাফায় ১৬২ শতাংশ প্রবৃদ্ধি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২৪১ কোটি টাকা নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা...

Recent Comments