Tuesday, June 16, 2026
Home জাতীয় রাজনীতি ফেব্রুয়ারিতে আসছে ছাত্রদের নতুন দল, ৩০০ আসনে প্রার্থী

ফেব্রুয়ারিতে আসছে ছাত্রদের নতুন দল, ৩০০ আসনে প্রার্থী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস‍্য রিফাত রশিদ বলেছেন, ফেব্রুয়ারিতে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসবে। জুলাই পরবর্তী আকাঙ্ক্ষা পূরণে আগামীতে ছাত্রদের রাজনৈতিক দল দেশের ৩০০ আসনে প্রার্থী দিবে। তারা বিজয়ী হয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে সাভারের তেতুঁলঝোড়া ইউনিয়নের মোহাম্মদ আলী-ইয়াকুব আলী স্কুল মাঠে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কোনো রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের মতো জনগণকে দমন-পীড়ন করতে চায়। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারে তাহলে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।

মতবিনিময় সভায় সাভারের আমিনবাজার, ভাকুর্তা, কাউন্দিয়া ও তেতুলঝোড়া ইউনিয়ন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নেতৃত্ব দেয়া ও অংশ নেওয়া শিক্ষার্থীরা ৫ আগস্ট পরবর্তী সময় নানা সমস্যার কথা তুলে ধরেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিভাগীয় প্রতিনিধি শেফালী সুলতানা, কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন, সহ-সমন্বয়ক ইসমাইল হোসেন রুদ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

মেক্সিকোর আন্তর্জাতিক স্থাপত্য প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি (ইউএনএএম)-এর স্থাপত্য অনুষদ এবং বিখ্যাত লুইস ব্যারাগান ওয়ার্কশপের...

Recent Comments