Monday, July 20, 2026
Home জাতীয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জনপ্রত্যাশা বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবামুখী মানসিকতা নিশ্চিত করতে হবে।

রোববার রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনায় সিভিল সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রশাসনের কর্মকর্তাদের নিজেদের শাসক নয়, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। অতীতের রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে এসে একটি দক্ষ, নিরপেক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, কার্যকর নীতি প্রণয়নের জন্য নির্ভুল ও বিশ্বাসযোগ্য পরিসংখ্যান অপরিহার্য। এ লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার প্রয়োজন রয়েছে।

দেশের অর্থনৈতিক ভিত্তি সুসংহত করতে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ এবং রেমিট্যান্স খাতকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার সম্প্রসারণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও সক্রিয় করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

মন্ত্রী আরও বলেন, সরকারের গৃহীত নীতি ও নির্বাচনী অঙ্গীকার বিধি-বিধান মেনে বাস্তবায়ন করাই প্রশাসনের প্রধান দায়িত্ব। এ ক্ষেত্রে নিয়মের বাইরে কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ নেই বলেও তিনি সতর্ক করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শাহজালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২২ জুলাই দুপুর ২ টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত...

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভোক্তা সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ক্যাব ও পাওয়ারইন এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভোক্তা সুরক্ষা জোরদার, ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি, গবেষণা, নীতিগত অ্যাডভোকেসি এবং প্রযুক্তিনির্ভর ভোক্তা সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কনজুমারস অ্যাসোসিয়েশন অব...

রিজেন্টের সাহেদকে পুনরায় গ্রেপ্তার করল পুলিশ

রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। সোমবার পল্লবী থানায় দায়ের করা একটি ওয়ারেন্টভুক্ত মামলার ভিত্তিতে...

পানি বাড়ছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজান থেকে নেমে আসা ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বাড়তে থাকায় রোববার (১ জুন) তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া...

Recent Comments