Saturday, June 20, 2026
Home জাতীয় আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী

আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী

গণতন্ত্রকে শক্তিশালী ও কার্যকর রাখতে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, মতের ভিন্নতা গ্রহণ করার মানসিকতাই গণতন্ত্রের অন্যতম সৌন্দর্য এবং এই সংস্কৃতি বিকাশে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শনিবার (২০ জুন) যশোরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবার নানা ধরনের অপপ্রচার এবং সমালোচনার মুখোমুখি হয়েছেন। কিন্তু ক্ষমতায় এসেও তারা প্রতিশোধপরায়ণ মনোভাব গ্রহণ করেননি। বরং সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিচয় দিয়েছেন।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে খুশি করার জন্য সংবাদ পরিবেশন করার প্রয়োজন নেই। সাংবাদিকদের দায়িত্ব হলো সঠিক তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ করা। সত্যভিত্তিক সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

যশোরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে প্রশাসন ও গণমাধ্যমের যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, অপরাধীদের শনাক্ত ও বিচারের আওতায় আনতে তথ্যভিত্তিক অনুসন্ধান জরুরি। প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমও এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।

যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা ও যশোর শহরের মোট ৭০ জন গণমাধ্যমকর্মী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে আধুনিক সাংবাদিকতা, তথ্য যাচাই এবং এআই প্রযুক্তির ব্যবহার বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে কাগজ গেছে তিন দিনের মধ্যে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য এরই মধ্যে দুবাইতে প্রয়োজনীয় কাগজ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বেনজীর...

আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী

গণতন্ত্রকে শক্তিশালী ও কার্যকর রাখতে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন,...

৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন। আগামীকাল রোববার (২১ জুন) কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এরপর ২২ জুন মালয়েশিয়া...

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ থাকবে

প্রতিদিনই বিভিন্ন প্রয়োজনে মার্কেটে যেতে হয়। তবে রাজধানী ঢাকায় একেক দিন একেক এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। আজ আপনি হয়তো প্রস্তুতি নিচ্ছেন আপনার...

Recent Comments