Saturday, July 11, 2026
Home জাতীয় স্পিকারকে নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন এমপিরা

স্পিকারকে নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন এমপিরা

জাতীয় সংসদে স্পিকার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সংসদ সদস্যরা অধিবেশন কক্ষে প্রবেশ বা প্রস্থানের সময় মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানানোর পরিবর্তে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও রীতি অনুযায়ী সম্মান প্রদর্শন করতে পারবেন।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানান। কার্যপ্রণালি বিধি সম্পর্কিত একটি রুলিং দিতে গিয়ে তিনি বলেন, সংসদ সদস্যদের জন্য স্পিকার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শন বাধ্যতামূলক হলেও কীভাবে সেই সম্মান জানাতে হবে, তা বর্তমানে বিধিতে নির্দিষ্ট করে উল্লেখ নেই।

স্পিকার জানান, অতীতে কার্যপ্রণালি বিধিতে ‘ঝুঁকিয়া’ শব্দটি ব্যবহার করা হয়েছিল, যার ফলে সংসদ সদস্যরা স্পিকারের আসনের প্রতি মাথা নত করে সম্মান জানাতেন। তবে ২০০৬ সালে কার্যপ্রণালি বিধির সংশোধনের মাধ্যমে ওই শব্দটি বাদ দেওয়া হয়। ফলে বর্তমানে কেবল সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে, কিন্তু নির্দিষ্ট কোনো পদ্ধতি বাধ্যতামূলক রাখা হয়নি।

সম্প্রতি কয়েকজন সংসদ সদস্য এ বিষয়ে আপত্তি ও মতামত তুলে ধরেন। গত ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন। তিনি দাবি করেন, সংশোধিত কার্যপ্রণালি বিধিতে মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানানোর বাধ্যবাধকতা নেই। পরে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকও দ্রুত এ বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত দেওয়ার আহ্বান জানান।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম...

চট্টগ্রামে বন্যার পানিতে অবরুদ্ধ সাড়ে ৭ লাখ মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৭ লাখ ৫৪ হাজার ৫৯০ মানুষ পানিবন্দি হয়ে...

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার’ উদ্বোধন

কর্মসংস্থান, বৈশ্বিক সংযোগ, সাংস্কৃতিক বোঝাপড়া এবং ভাষা শিক্ষায় উৎকর্ষ সাধনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টারের’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর...

গবেষণায় অবদানের স্বীকৃতি দিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

গবেষণাকে পেটেন্ট ও বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য উদ্ভাবনে রূপান্তরের ওপর গুরুত্বারোপের পাশাপাশি গবেষণায় অবদান রাখা শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইদের সম্মাননা দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি...

Recent Comments