Friday, July 10, 2026
Home জাতীয় অর্থ পাচারের অভিযোগে কোনো সত্যতা নেই: প্রতিমন্ত্রী শরীফুল

অর্থ পাচারের অভিযোগে কোনো সত্যতা নেই: প্রতিমন্ত্রী শরীফুল

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম তার বিরুদ্ধে প্রকাশিত ‘রপ্তানির আড়ালে অর্থ পাচার’ সংক্রান্ত সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। সোমবার এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তার সম্পর্কে যেসব তথ্য তুলে ধরা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

প্রতিবেদনে তাকে বেস্ট লেদার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে উল্লেখ করা হয়েছে, যা তথ্যগতভাবে ভুল। তিনি জানান, ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব তিনি কখনো পালন করেননি। তবে একজন পরিচালক হিসেবে কোম্পানির সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।

প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের যে অভিযোগ প্রতিবেদনে আনা হয়েছে, তার পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি। ফলে এ ধরনের অভিযোগ সম্পূর্ণ অনুমাননির্ভর এবং বিভ্রান্তি সৃষ্টির শামিল।

মো. শরীফুল আলমের দাবি, তার রাজনৈতিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে যাচাই-বাছাই ছাড়া তার নাম প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতার ক্ষেত্রে তথ্য যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এ ক্ষেত্রে সেই নীতির প্রতিফলন ঘটেনি।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রকাশিত প্রতিবেদনে ভুল তথ্য সংশোধনের দায়িত্ব সংশ্লিষ্ট গণমাধ্যমকেই নিতে হবে। তিনি একই গুরুত্ব ও অবস্থানে সংশোধনী প্রকাশের দাবি জানান, যেখানে মূল প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছিল।

এছাড়া মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, অভিযোগের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং এ বিষয়ে জনমনে বিভ্রান্তি দূর করতে সত্য তথ্য তুলে ধরা প্রয়োজন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

গবেষণায় অবদানের স্বীকৃতি দিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

গবেষণাকে পেটেন্ট ও বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য উদ্ভাবনে রূপান্তরের ওপর গুরুত্বারোপের পাশাপাশি গবেষণায় অবদান রাখা শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইদের সম্মাননা দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান-সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত...

আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে সম্মাননা পেলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য

আঞ্চলিক সহযোগিতা ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে নেপালে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্প-২০২৬। ৭ থেকে ১১ জুলাই পর্যন্ত কাঠমান্ডু ও পোখরায়...

বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ...

Recent Comments