Friday, July 24, 2026
Home জাতীয় বিটিভিতে ফিফা বিশ্বকাপ দেখাতে ৭২ কোটি ৭০ লাখে সম্প্রচার স্বত্ব কিনছে সরকার

বিটিভিতে ফিফা বিশ্বকাপ দেখাতে ৭২ কোটি ৭০ লাখে সম্প্রচার স্বত্ব কিনছে সরকার

 

আগামী ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সম্প্রচারস্বত্ব সরাসরি আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার কাছ থেকে সংগ্রহ করা হবে। এ বিষয়ে একটি প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের সুপারিশ পেয়েছে।

রোববার (৭ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উত্থাপিত প্রস্তাবটি পর্যালোচনা করা হয়। বৈঠক শেষে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কেনার প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরাসরি ক্রয় পদ্ধতিতে ফিফার কাছ থেকে ২০২৬ সালের বিশ্বকাপের ‘অল মিডিয়া রাইটস’ বা সব ধরনের সম্প্রচারস্বত্ব সংগ্রহ করবে বিটিভি। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা। বিশ্বকাপের সম্প্রচার ও বাণিজ্যিক স্বত্বের একক মালিক হওয়ায় ফিফাকেই সরবরাহকারী হিসেবে নির্বাচন করা হয়েছে।

এর আগে প্রস্তাবটি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদন লাভ করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রচারস্বত্ব অর্জনের ফলে বিটিভি টেলিভিশন, অনলাইন ও অন্যান্য অনুমোদিত মাধ্যমে বিশ্বকাপের ম্যাচ এবং সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার করতে পারবে।

সরকারের এ উদ্যোগের ফলে দেশের ফুটবলপ্রেমীরা সহজেই বিশ্বকাপের সব খেলা উপভোগ করার সুযোগ পাবেন। পাশাপাশি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের দর্শকরাও বিশ্বকাপের উত্তেজনায় অংশ নিতে পারবেন।

উল্লেখ্য, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ৪৮টি দল অংশ নেবে, যা টুর্নামেন্টটিকে আরও বড় পরিসরে নিয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে সিঙ্গার বাংলাদেশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। টানা...

ডিজিটাল প্ল্যাটফর্মে সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের...

ঢাকায় মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সম্প্রতি নোয়াখালী ক্লাবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ঢাকা লিমিটেড প্রাঙ্গনে সার্বক্ষণিক লেনদেন সেবা প্রদানের লক্ষ্যে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম...

Recent Comments