Saturday, July 11, 2026
Home জাতীয় ময়মনসিংহ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

ময়মনসিংহ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নিতে রাজধানী ঢাকা থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১১টার কিছু পরে তেজগাঁওয়ের সরকারি কার্যালয় থেকে সড়কপথে তিনি ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

সরকারি সূত্রে জানা গেছে, ত্রিশালের ঐতিহ্যবাহী বৈলর ইউনিয়নের কানহর গ্রামে অবস্থিত ‘ধরার খাল’ পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা সংকটের কারণে স্থানীয় কৃষি, মৎস্যসম্পদ এবং পানি নিষ্কাশন ব্যবস্থায় নানা সমস্যা দেখা দেয়। স্থানীয়দের প্রত্যাশা, পুনঃখনন কাজ শেষ হলে এলাকার জলাবদ্ধতা কমবে এবং কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে।

দুপুরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ত্রিশাল নজরুল ডাক বাংলোতে স্বল্প সময়ের জন্য অবস্থান করবেন। পরে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানে কবির সাহিত্য, সংগীত ও বিদ্রোহী চেতনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনায় দেশের বিভিন্ন শিল্পী অংশ নেবেন বলেও জানা গেছে।

এদিকে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে দলের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি এবং স্থানীয় উন্নয়ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম...

চট্টগ্রামে বন্যার পানিতে অবরুদ্ধ সাড়ে ৭ লাখ মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৭ লাখ ৫৪ হাজার ৫৯০ মানুষ পানিবন্দি হয়ে...

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার’ উদ্বোধন

কর্মসংস্থান, বৈশ্বিক সংযোগ, সাংস্কৃতিক বোঝাপড়া এবং ভাষা শিক্ষায় উৎকর্ষ সাধনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টারের’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর...

গবেষণায় অবদানের স্বীকৃতি দিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

গবেষণাকে পেটেন্ট ও বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য উদ্ভাবনে রূপান্তরের ওপর গুরুত্বারোপের পাশাপাশি গবেষণায় অবদান রাখা শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইদের সম্মাননা দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি...

Recent Comments