Wednesday, June 10, 2026
Home জাতীয় আসামিপক্ষে মামলা লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী

আসামিপক্ষে মামলা লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মম হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামির পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। শুক্রবার সকালে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান।

ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সমিতির কোনো সদস্য রামিসা হত্যা মামলার আসামির পক্ষে আদালতে মামলা পরিচালনা করবেন না। এ ঘটনায় আইনজীবীদের এমন অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গত মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবীর একটি বাসা থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। খাটের নিচ থেকে তার মস্তকবিহীন দেহ এবং বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শিশু রামিসা বাসা থেকে বের হওয়ার পর অভিযুক্ত সোহেল রানা তাকে নিজের কক্ষে ডেকে নেয়। সেখানে ধর্ষণের পর তাকে হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পরে মরদেহ গোপন করার উদ্দেশ্যে দেহ খণ্ডিত করা হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তবে অভিযুক্ত সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারের পর আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্য কোনো ব্যক্তি আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ-এর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তার মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে...

ঝিলমিলে বাড়ি নির্মাণের সুযোগ নিশ্চিত করতে কাজ করছে কর্তৃপক্ষ

কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পকে দ্রুত বসবাসযোগ্য এলাকায় রূপ দিতে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম জোরদার করেছে সরকার। প্রকল্প এলাকায় সড়ক, নিরাপত্তা ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন...

প্রশাসনিক কাজে জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

প্রশাসনের সব স্তরে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন এবং জনসেবার মানোন্নয়নে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের প্রতি একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,...

মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা

ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে দায়ের করা বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম...

Recent Comments