Thursday, July 2, 2026
Home জাতীয় চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হাসপাতালের পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

শনিবার রাতে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত চিকিৎসক ডা. নাসিরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী জানান, হামলার ঘটনায় জড়িত মূল অভিযুক্তসহ দুজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাকি অভিযুক্তদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের চিকিৎসকরা জনগণের সেবায় নিরলসভাবে কাজ করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা প্রভাবশালী মহলের চাপের কারণে চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটতে দেওয়া হবে না।

তিনি আরও জানান, হাসপাতাল এলাকায় স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলায় অংশ নেওয়া প্রত্যেককে শনাক্ত করার কাজ চলছে। ঘটনায় জড়িত কেউ রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো প্রভাব খাটিয়ে পার পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

হাসপাতাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, চিকিৎসা খাতে টেন্ডারবাজি, দখলদারিত্ব ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে কঠোর নজরদারি চালানো হচ্ছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাই এখন সরকারের অন্যতম অগ্রাধিকার।

এদিকে চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগের কথাও জানান তিনি। দেশের প্রতিটি সরকারি হাসপাতালে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় হাসপাতালে সশস্ত্র নিরাপত্তাকর্মী মোতায়েন এবং একজন দায়িত্বপ্রাপ্ত কমান্ডার নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী আহত চিকিৎসকের দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসকদের পাশে থাকার আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন এমডি আওলাদ হোসেন

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কেএম আওলাদ হোসেন, যা গতকাল থেকে কার্যকর হয়েছে। এর আগে তিনি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক...

এইচএসসি ও সমমান পরীক্ষা আজ শুরু

সারা দেশে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদরাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সেবা মাস’ শুরু

‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’- স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ‘গ্রাহক সেবা মাস’ শুরু করেছে। ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন...

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। সভায়...

Recent Comments