Monday, June 29, 2026
Home জাতীয় জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

গণতন্ত্র, মানবাধিকার ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করে টেকসই উন্নয়ন ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনে বাংলাদেশ সক্রিয়ভাবে কাজ করে যাবে।

বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবনির্বাচিত সরকার জনগণের আস্থা পুনরুদ্ধার, সুশাসন নিশ্চিত এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে কাজ করছে। একইসঙ্গে সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার নানা সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষ ও কৃষকদের সহায়তায় নেওয়া বিভিন্ন উদ্যোগ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখছে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমেই এ সংকটের দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সদস্যরা দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে জানান প্রতিমন্ত্রী। একইসঙ্গে শান্তি প্রতিষ্ঠায় নারী ও তরুণদের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

বৈঠকে জাতিসংঘ কর্মকর্তারা শান্তিরক্ষা, মানবিক সহায়তা ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অবদানের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার সহযোগিতা আরও বিস্তৃত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যাহারের দাবি প্রধানমন্ত্রীর

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কালো টাকা বৈধ করার সুযোগ বাতিল, করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং শিক্ষা ও বিনিয়োগবান্ধব করনীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও...

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব। বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন তিনি। সোমবার (২৯ জুন) এই বিষয়ে প্রজ্ঞাপন...

একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী

একীভূত হওয়া পাঁচটি শরীয়াহ্‌ভিত্তিক ব্যাংকের আমানতকারীদের অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার (২৯ জুন) জাতীয়...

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানির ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৫ সালের নিরীক্ষিত...

Recent Comments