Saturday, June 27, 2026
Home জাতীয় মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই বাজারে অস্থিরতা

মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই বাজারে অস্থিরতা

রাজধানীর পাইকারি কাঁচাবাজারগুলোতে দীর্ঘদিন ধরে চলে আসা দখলদারিত্ব, সিন্ডিকেট ও নীরব চাঁদাবাজির কারণে ব্যবসায়ী ও সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে পড়ছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সকালে মিরপুর-১ কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাজারে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পান না।

বাজারের ভেতরে প্রভাবশালী একটি চক্র ব্যবসায়ীদের ওপর নানা ধরনের চাপ সৃষ্টি করছে। ফলে সরকারি নির্ধারিত ভাড়ার দোকানগুলোও সাধারণ ব্যবসায়ীদের কাছে কয়েকগুণ বেশি দামে ভাড়া দেওয়া হচ্ছে। তিনি বলেন, এই অতিরিক্ত ব্যয় শেষ পর্যন্ত পণ্যের দামের সঙ্গে যুক্ত হয়ে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে।

কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, আবার ভোক্তারাও চড়া দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন। মাঝখানে সুবিধা নিচ্ছে মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজ চক্র। তিনি দাবি করেন, বাজার ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে হলে এই সিন্ডিকেট ভাঙা জরুরি।

সংসদ ও রাজনীতিতে সদিচ্ছা থাকলে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় থাকলে এই সমস্যা দূর করা কঠিন হয়ে পড়ে। তাই জনগণকে সঙ্গে নিয়েই অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

পরিদর্শনের সময় কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, সরকারি বরাদ্দ পাওয়া দোকানগুলো রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্যদের কাছে অত্যধিক ভাড়ায় দেওয়া হচ্ছে। এতে ছোট ব্যবসায়ীরা টিকে থাকতে হিমশিম খাচ্ছেন।

ডা. শফিকুর রহমান সাংবাদিকদের উদ্দেশে বলেন, বাজারের বাস্তব চিত্র নিয়মিত গণমাধ্যমে তুলে ধরতে হবে। তাহলে জনগণের সচেতনতা বাড়বে এবং চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে সামাজিক চাপ তৈরি হবে। এ সময় জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর নেতারাও উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দিতে এসবিএসি ব্যাংক ও চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি

এসবিএসি ব্যাংক পিএলসির অ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪...

ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির কর্পোরেট চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট...

মালয়েশিয়া–চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন। তিনি শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিটে চীন থেকে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ...

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

Recent Comments