Friday, June 26, 2026
Home জাতীয় নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তারপরও ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে: নৌমন্ত্রী

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তারপরও ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে: নৌমন্ত্রী

নৌ খাতে সমন্বয়হীনতা কাটাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে প্রায় ১৬টি সংস্থা কাজ করলেও ব্যবস্থাপনায় এখনও ঘাটতি ও অপূর্ণতা রয়ে গেছে। শ্রমিক, নাবিক, মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে সমন্বয়ের অভাব এবং অসন্তোষ দূর না হলে এ খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

রোববার রাজধানীর ঢাকা লেডিস ক্লাব-এ আয়োজিত ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে নৌ পরিবহন অধিদপ্তর।

মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি এখনও ব্যাপকভাবে শ্রমনির্ভর। গার্মেন্টস ও প্রবাসী শ্রমিকদের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শ্রমজীবী মানুষেরাও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বাংলাদেশের প্রায় ১৬ হাজার কিলোমিটার নৌপথ দেশের অন্যতম বড় প্রাকৃতিক সম্পদ হলেও এর পুরো সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি জানান, বর্তমানে প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার নৌপথ সচল রয়েছে। আরও ১২০০ কিলোমিটার এলাকায় ড্রেজিং কার্যক্রম চলছে এবং অতিরিক্ত সাড়ে চার হাজার কিলোমিটার নৌপথ চালুর সুযোগ রয়েছে। তবে নৌযান পরিচালনা ও ব্যবস্থাপনায় এখনও শৃঙ্খলার অভাব রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ঈদকে সামনে রেখে নৌপথে যাত্রীসেবায় আরও সতর্ক থাকার নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, গতবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ নৌযাত্রা নিশ্চিত করতে মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, নৌ পরিবহন সচিব জাকারিয়া এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দিতে এসবিএসি ব্যাংক ও চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি

এসবিএসি ব্যাংক পিএলসির অ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪...

ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির কর্পোরেট চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট...

মালয়েশিয়া–চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন। তিনি শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিটে চীন থেকে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ...

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

Recent Comments