Wednesday, June 24, 2026
Home জাতীয় জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না

জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের প্রত্যাশা এখন এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা, যেখানে আইনের শাসন নিশ্চিত হবে এবং সাধারণ মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। তিনি মনে করেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার (৯ মে) পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, দীর্ঘ সময় পর দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এর ফলে জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে এই ইতিবাচক পরিবেশ ধরে রাখতে পুলিশ বাহিনীকে আরও দায়িত্বশীল ও জনবান্ধব ভূমিকা পালন করতে হবে।

 

তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং এবং মব সহিংসতার মতো অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থার সম্পর্ক গড়ে তোলার ওপরও জোর দেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রের উন্নয়ন ও স্থিতিশীলতার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির সরাসরি সম্পর্ক রয়েছে। তাই একটি আধুনিক, দক্ষ ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করে তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।

আন্তর্জাতিক ক্ষেত্রেও বাংলাদেশ পুলিশের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের সাফল্য দেশের মর্যাদা বাড়িয়েছে। পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় প্রযুক্তিনির্ভর ও আধুনিক পুলিশ ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন সরকারপ্রধান।

বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ এমন একটি সমাজ চায় যেখানে গুম, নির্যাতন ও ভয়ভীতির সংস্কৃতি থাকবে না। ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় সরকার অঙ্গীকারবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন। পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে তিনি বাংলাদেশ পুলিশের সার্বিক সাফল্য ও উত্তরোত্তর উন্নতিকামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ২৪ জুন, ২০২৬ বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব...

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম...

শ্রম আদালতের মামলায় শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতারের পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র। একই মামলায়...

চীনের তালিয়ানে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামের প্লেনারি সেশনে তারেক রহমান

চীনের তালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা তুলে ধরেছেন...

Recent Comments