Wednesday, June 10, 2026
Home জাতীয় লোডশেডিং কমবে কবে, জানালেন বিদ্যুৎমন্ত্রী

লোডশেডিং কমবে কবে, জানালেন বিদ্যুৎমন্ত্রী

জ্বালানি ঘাটতির প্রভাব কাটিয়ে শিগগিরই স্বস্তি ফিরবে—এমন আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, বর্তমান লোডশেডিং পরিস্থিতি সাময়িক এবং আগামী সপ্তাহ থেকেই বিদ্যুৎ সরবরাহে উন্নতি দেখা যাবে।

সোমবার রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, জ্বালানি আমদানিতে সাময়িক চাপ ও বৈশ্বিক পরিস্থিতির কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হলেও সরকার দ্রুত পরিস্থিতি সামাল দিতে কাজ করছে।

তিনি আরও বলেন, সরকার আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্য অর্জনে ভূমির সীমাবদ্ধতা কাটাতে রেলওয়ে ও বিভিন্ন সরকারি সংস্থার অব্যবহৃত জমি কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে বিদেশি অংশীদারদেরও আহ্বান জানান তিনি।

এছাড়া বিদ্যুৎ খাতে বিপুল অঙ্কের বকেয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী জানান, বর্তমানে প্রায় ৫৬ হাজার কোটি টাকা পরিশোধ বাকি রয়েছে। এই বকেয়া পরিশোধে ধাপে ধাপে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। Mবিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় সমন্বয় বাড়িয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে। সরকারের এই পদক্ষেপ বাস্তবায়িত হলে খুব শিগগিরই ভোক্তারা স্বস্তি ফিরে পাবেন বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৫ জেলায় ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘১৮০ দিনের মধ্যে ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার।’ বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫...

ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আশরাফুল আলম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১০ জুন) কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর...

সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘স্বপ্ন আম উৎসব’ আয়োজন

রাজধানীর মহাখালীস্থ টিঅ্যান্ডটি মাঠে আজ সফলভাবে অনুষ্ঠিত হলো সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ আয়োজন “স্বপ্ন আম উৎসব”। এই উদ্যোগের মাধ্যমে মৌসুমি ফল আমের আনন্দ সমাজের...

চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ-এর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তার মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে...

Recent Comments