Saturday, May 30, 2026
Home জাতীয় টিউলিপসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৬ এপ্রিল

টিউলিপসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৬ এপ্রিল

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় নতুন অগ্রগতি হয়েছে। শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ বদলির আদেশ দেন। একইসঙ্গে মামলাটি বিচার উপযোগী হওয়ায় নির্ধারিত তারিখে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালত।

আদালত সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে গেজেট প্রকাশ সম্পন্ন হয়েছে এবং মামলার প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হওয়ায় এটি বিচারের জন্য প্রস্তুত হয়েছে। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি আদালত টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুদকের দাখিল করা অভিযোগপত্র আমলে গ্রহণ করেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা আসামি টিউলিপকে গ্রেফতারের লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুমতি চান। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। এছাড়া গত ৮ মার্চ তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে গেজেট প্রকাশের নির্দেশও দেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই গুলশানের ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট দখল করেন এবং পরে সেটি নিজেদের নামে রেজিস্ট্রি করে নেন। এ ঘটনায় গত বছরের ১৫ এপ্রিল দুদক মামলা দায়ের করে। তদন্ত শেষে চলতি বছরের ১১ ডিসেম্বর সংশ্লিষ্ট ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়।

উল্লেখ্য, এর আগে প্লট বরাদ্দে জালিয়াতির পৃথক তিন মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে দুই বছর করে মোট ছয় বছরের কারাদণ্ডেররায় হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) খুলছে অফিস। ‌২৫ মে থেকে শুরু হওয়া ছুটি আর একদিন ভোগ করবেন...

৪১৯ হজযাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে প্রথম ফিরতি ফ্লাইট

হজ-পরবর্তী ফ্লাইট কার্যক্রম শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে ফেরা হাজিদের ফুল ও পবিত্র জমজমের পানি...

Recent Comments