Thursday, June 11, 2026
Home জাতীয় বেন্ডস্টার সংবাদ সম্মেলন ENDS নিয়ে বিভ্রান্তিকর তথ্যের অভিযোগ, প্রমাণভিত্তিক নীতির আহ্বান

বেন্ডস্টার সংবাদ সম্মেলন ENDS নিয়ে বিভ্রান্তিকর তথ্যের অভিযোগ, প্রমাণভিত্তিক নীতির আহ্বান

ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ENDS) বা ই-সিগারেট বিষয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের অভিযোগ তুলে এ খাতে প্রমাণভিত্তিক ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ট্রেডার্স অ্যাসোসিয়েশন (বেন্ডস্টা)।

শনিবার (৪ এপ্রিল) রাতে রাজধানীর বনানীতে প্লাটিনাম গ্র্যান্ডের জিজি ব্যাংকোয়েট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন বেন্ডস্টার সভাপতি সুমন জামান, সাধারণ সম্পাদক রেজওয়ান আহমেদ, সহকারি সাধারণ সম্পাদক তাওফিক আহমেদ, নির্বাহী কিমিটির সদস্য নোমান বিন খালেক এবং মোহাম্মদ নজরুল আফসার।

সংবাদ সম্মেলনে বেন্ডস্টা জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ENDS তামাকজাত পণ্যের আওতায় এনে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা পুনর্বিবেচনার উদ্যোগ একটি সময়োপযোগী পদক্ষেপ। তবে এ প্রক্রিয়ায় কিছু সংগঠনের পক্ষ থেকে আংশিক ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হচ্ছে বলে তারা অভিযোগ করে।

সংগঠনটির দাবি, দেশে বর্তমানে প্রায় ১০ লাখ প্রাপ্তবয়স্ক ENDS বা ভেপ ব্যবহার করছেন, যাদের অনেকেই ধূমপান ত্যাগ বা ক্ষতি কমানোর উদ্দেশ্যে এটি গ্রহণ করেছেন। তাদের তথ্য অনুযায়ী, এ খাতে শতাধিক প্রতিষ্ঠান ও ৬০০-এর বেশি খুচরা বিক্রয়কেন্দ্র রয়েছে, যার সঙ্গে বহু মানুষের কর্মসংস্থান জড়িত।

সংবাদ সম্মেলনে বলা হয়, ই-সিগারেট সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়, তবে আন্তর্জাতিক বিভিন্ন স্বাস্থ্য সংস্থার মূল্যায়ন অনুযায়ী এটি প্রচলিত দহনযোগ্য সিগারেটের তুলনায় কম ক্ষতিকর হিসেবে বিবেচিত। যুক্তরাজ্যের স্বাস্থ্য নির্দেশিকায় ধূমপান ত্যাগে সহায়ক হিসেবে ই-সিগারেট ব্যবহারের বিষয়টি উল্লেখ রয়েছে বলেও দাবি করা হয়।

বেন্ডস্টা জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালিসহ অনেক দেশে ENDS সম্পূর্ণ নিষিদ্ধ নয়; বরং নিয়ন্ত্রিত কাঠামোর আওতায় এর ব্যবহার অনুমোদিত। তাদের মতে, পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করলে কালোবাজারের ঝুঁকি বাড়তে পারে এবং অনিয়ন্ত্রিত পণ্যের বিস্তার ঘটতে পারে।

সংগঠনটি ENDS খাতের জন্য একটি নিয়ন্ত্রিত কাঠামো প্রণয়নের প্রস্তাব তুলে ধরে। এর মধ্যে রয়েছে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা, নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ, লাইসেন্সিং ব্যবস্থা চালু, কর কাঠামোর আওতায় আনা এবং কিশোরদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ।

সংগঠনটির নেতারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা, বাজার নিয়ন্ত্রণ এবং ক্ষতি হ্রাস—এই তিনটি বিষয় বিবেচনায় নিয়ে ENDS বিষয়ে নীতিনির্ধারণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে বিভ্রান্তিকর তথ্যের পরিবর্তে বৈজ্ঞানিক প্রমাণ ও বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৫ জেলায় ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘১৮০ দিনের মধ্যে ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার।’ বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫...

ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আশরাফুল আলম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১০ জুন) কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর...

সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘স্বপ্ন আম উৎসব’ আয়োজন

রাজধানীর মহাখালীস্থ টিঅ্যান্ডটি মাঠে আজ সফলভাবে অনুষ্ঠিত হলো সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ আয়োজন “স্বপ্ন আম উৎসব”। এই উদ্যোগের মাধ্যমে মৌসুমি ফল আমের আনন্দ সমাজের...

চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ-এর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তার মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে...

Recent Comments