Monday, May 25, 2026
Home জাতীয় জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে মাল্টার সমর্থন চায় বাংলাদেশ

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে মাল্টার সমর্থন চায় বাংলাদেশ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (২০২৬–২০২৭) সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতাকে সামনে রেখে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ঢাকা। এ লক্ষ্যেই মাল্টার সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মাল্টার অনাবাসিক হাইকমিশনার রিউবেন গওসির সঙ্গে এক বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে এ সমর্থন কামনা করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুর পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন তারা। উভয় পক্ষই বিশ্বে শান্তি, স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়নে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে। একই সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা খাতে অংশীদারিত্ব, লিঙ্গ সমতা নিশ্চিতকরণ এবং অভিবাসন ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও মাল্টার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি সম্ভাব্য ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের গুরুত্ব তুলে ধরা হয়। এতে উভয় দেশের ব্যবসা-বাণিজ্যে নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হয়।

এ সময় মাল্টায় যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ মানুষে-মানুষে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সময় ও ব্যয় কমাতে সহায়ক হবে।

বৈঠকের শেষে দুই দেশ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। বাংলাদেশের প্রার্থিতার পক্ষে মাল্টার ইতিবাচক সমর্থন পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

কৃত্রিমভাবে মোটাতাজা কোরবানির পশুর মাংসে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি

কোরবানির পশু মোটাতাজাকরণে অবৈধ স্টেরয়েড, হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. নাজমুল...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

Recent Comments