Wednesday, June 10, 2026
Home জাতীয় চার বছরে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের

চার বছরে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের

সমাজের সর্বস্তরের মানুষের জন্য একটি সমন্বিত সামাজিক সুরক্ষা কাঠামো গড়ে তুলতে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে এবং ধাপে ধাপে এর পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (২৯ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে জঁ পেম–এর নেতৃত্বাধীন বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর অঙ্গীকার অনুযায়ী নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও সফল বাস্তবায়নের ভিত্তিতে আগামী চার বছরের মধ্যে এটি ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ডে’ রূপান্তর করা হবে।

তিনি আরও জানান, এই কার্ড প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ইস্যু করা হচ্ছে, যা তাদের সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছেছে। এসব পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে, যা তাদের ন্যূনতম জীবনযাত্রা নিশ্চিত করতে ভূমিকা রাখছে।

মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো ধীরে ধীরে দেশের প্রতিটি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা, যাতে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার সুবিধা আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়া যায়। এ উদ্যোগকে বিশ্বব্যাংক ইতিবাচক হিসেবে দেখছে এবং ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দিয়েছে। বৈঠকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৫ জেলায় ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘১৮০ দিনের মধ্যে ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার।’ বুধবার (১০ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫...

ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আশরাফুল আলম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১০ জুন) কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর...

সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘স্বপ্ন আম উৎসব’ আয়োজন

রাজধানীর মহাখালীস্থ টিঅ্যান্ডটি মাঠে আজ সফলভাবে অনুষ্ঠিত হলো সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ আয়োজন “স্বপ্ন আম উৎসব”। এই উদ্যোগের মাধ্যমে মৌসুমি ফল আমের আনন্দ সমাজের...

চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ-এর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তার মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে...

Recent Comments