Tuesday, May 26, 2026
Home জাতীয় হাজিরা নিশ্চিতে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গেজেট জারির নির্দেশ

হাজিরা নিশ্চিতে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গেজেট জারির নির্দেশ

ঢাকার একটি আদালত টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুইজনকে আগামী ৮ এপ্রিলের মধ্যে আদালতে হাজির করার লক্ষ্যে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন। একই নির্দেশনায় রয়েছেন রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন। রবিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এদিন গেজেট প্রকাশ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারিত থাকলেও সরকারি মুদ্রণালয় থেকে তা প্রকাশ না হওয়ায় আদালত নতুন সময়সীমা বেঁধে দেন।

মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ অনুযায়ী, রাজধানীর গুলশান-২ এলাকায় একটি ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণের ঘটনায় টিউলিপ ও অন্যদের বিরুদ্ধে এই মামলা করা হয়। দুদকের ভাষ্য, ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট দখল ও পরে তা নিজেদের নামে রেজিস্ট্রি করা হয়েছে।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি দুদকের দাখিল করা চার্জশিট গ্রহণ করে একই আদালত টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তবে নির্ধারিত সময়ে তাকে গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় পুলিশ প্রতিবেদন জমা দেয়। পরবর্তীতে আইন অনুযায়ী আদালত গেজেট প্রকাশের মাধ্যমে আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।মামলার আরেক আসামি শাহ মো. খসরুজ্জামান পূর্বে হাইকোর্টে রিট দায়ের করলে তার বিষয়ে তদন্ত সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে বাকি আসামিদের বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, দণ্ডবিধির একাধিক ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগ এনে গত বছরের ডিসেম্বর মাসে টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জশিট দাখিল করে দুদক। মামলার পরবর্তী অগ্রগতি এখন গেজেট প্রকাশ ও আদালতে হাজিরার ওপর নির্ভর করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হাসিনা বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিদ্যুৎ বিভাগেই হাসিনা বকেয়া রেখে গেছে ৫৬ হাজার কোটি টাকা। ৫৬ হাজার কোটি...

সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ

টানা ভারি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আবহাওয়ার...

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ

আসন্ন পবিত্র ঈদুল আজহায় সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের সকল দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের...

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

এবার দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া। ঈদের আগমুহূর্তে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ায়...

Recent Comments